ভোলার দৌলতখান থেকে দুই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও জাল নোট জব্দ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে উপজেলার মদনপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। পরে সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. রিফাত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানান।আটক ব্যক্তিরা হলেন আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। তাঁরা সবাই ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরের বাসিন্দা। এর মধ্যে আলাউদ্দিন দৌলতখান উপজেলার মদনপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং লোকমান একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, আটককৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতখানের মদনপুরের চর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও ৯টি ১ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়।পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদের প্রশ্নে বিএনপির বিরোধিতা জামায়াত ও এনসিপির, সংকট কোথায়?
জুলাই সনদের প্রশ্নে বিএনপির বিরোধিতা জামায়াত ও এনসিপির, সংকট কোথায়?

এখনো চূড়ান্ত করা যায়নি সংস্কারের জুলাই সনদ। এই সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন কিভাবে হবে, এনিয়েও বিএনপি, জামায়াত ও এনসিপিসহ Read more

তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে বাঁচেন মফিজ উদ্দিন
তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে বাঁচেন মফিজ উদ্দিন

নড়াইল-মাগুরা সড়কের দুর্গাপুর এলাকার রেলব্রীজের নিচে বিছানো একখানা মাদুর। তার ওপর সাজানো কয়েক প্যাকেট বিস্কুট, চানাচুর, বাদাম, কলা, সিগারেট আর Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার Read more

মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ
মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ

মুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুতের অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছে আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় Read more

জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এখনো আইসিইউতে রয়েছেন। তবে তার জ্ঞান ফিরেছে। তিনি ঢাকা মেডিকেল Read more

উ. কোরিয়ার নির্বাচনে প্রায় শতভাগ ভোটে জয়ী হলেন কিম
উ. কোরিয়ার নির্বাচনে প্রায় শতভাগ ভোটে জয়ী হলেন কিম

উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে কিম জং উনের দল। গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন