ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতা নুর নাহার খাতুন (৪৭) রাতের অন্ধকারে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের বারান্দায় আটকে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাঠকর্মী হিসেবে আবেদা সুলতানা ১১ বছর যাবৎ কর্মরত রয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার লালচাও থানার ইসলামপুর গ্রামের মতিয়ার হোসেনের স্ত্রী।মাঠকর্মী আবেদা সুলতানা ২০২৪ সালে জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের স্ত্রী নুরনাহার খাতুনকে (৪৭) তিন নামে তিন লাখ টাকা ঋণ প্রদান করেন। যার মেয়াদ চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয়। কিন্তু অফিস এখনো তার কাছে ২ লাখ ৩০ হাজার টাকা পাওনা রয়েছে। বৃহস্পতিবার তিনি ১০ হাজার টাকা পরিশোধ করার জন্য অফিসে আসেন। কিন্তু মাঠকর্মী আবেদা সুলতানা ঋণগ্রহীতাকে জানান, যেহেতু ঋণের মেয়াদ শেষ তাই এখনই সব টাকা পরিশোধ করতে হবে।ঋণগ্রহীতা নুরনাহার খাতুন সমুদয় টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বিআরডিবি অফিসের বারান্দায় রাতের অন্ধকারে তাকে তালাবদ্ধ করে রেখে বাসায় চলে যান আবেদা সুলতানা।পরবর্তীতে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ এসে ওই বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে।এ বিষয়ে বিআরডিবির জীবননগর অফিসের মাঠ কর্মকর্তা আবেদা সুলতানা বলেন, অফিস তার কাছে ২ লাখ ৩০ হাজার টাকা পাই। কিন্তু সে কিস্তির টাকা দিচ্ছে না, যার কারণে অফিস আমার বেতন থেকে টাকা কেটে নিচ্ছে। এ কারণে আমি তাকে আটকে রেখে তার পরিবারের লোকজনের খবর দিই যাতে তারা টাকার নিশ্চয়তা দিয়ে নুরনাহারকে নিয়ে যায়।ঋণগ্রহীতা নুরনাহার জানান, আমি অসুস্থ থাকার কারণে কিস্তির টাকা দিতে ব্যর্থ হয়েছি। তবে তার কাছে আমি তিন সপ্তাহের সময় চেয়েছি। কিন্তু সে আমাকে সময় না দিয়ে রাতের অন্ধকারে আমাকে অফিসের বারান্দায় তালাবদ্ধ করে আটকে রাখে।জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা তারিক জামাল জানান, নুরনাহার তিন লাখ টাকা ঋণ নিয়েছে। মেয়াদ শেষ হলেও সে টাকা পরিশোধ করেনি। আজকে ১০ হাজার টাকা নিয়ে অফিসে আসে। এরপর আমরা তাকে বলি তাদের পরিবারের লোকজন ডেকে এনে টাকার ব্যাপারে মীমাংসা করতে। কিন্তু সে পরিবারের লোকজনকে না ডেকে পুনরায় সময় চায়। এজন্য আমরা তাকে রেখে দিয়েছি। কিন্তু তালাবদ্ধ অবস্থায় অন্ধকারে আছে, এটা আমার জানা ছিল না।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছি। এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন
আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আপাতত কোনো আইনি বাধা থাকছে না। Read more

তাপপ্রবাহে পুড়ছে দেশের ২৮ জেলা
তাপপ্রবাহে পুড়ছে দেশের ২৮ জেলা

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে—এ অবস্থায় তাপে পুড়ছে দেশের ২৮ জেলা। Read more

বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে দায়িত্ব নিতে পেরে গভীর আনন্দ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, বাংলাদেশ এমন একটি Read more

ইসরাইলজুড়ে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬
ইসরাইলজুড়ে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই হামলায় এখন পর্যন্ত ইসরাইলে অন্তত Read more

যুক্তরাজ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম
যুক্তরাজ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

যুক্তরাজ্যে টানা দ্বিতীয়বারের মতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘মুহাম্মদ’ নাম। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস জানায়, ২০২৪ সালে সবমিলিয়ে ৫ হাজার ৭১২ Read more

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, একাধিক চমক
বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, একাধিক চমক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে আবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন