ভোলার চরফ্যাশন উপজেলায় সম্পত্তির জন্য মাকে মারধর ও ভরণ পোষণ না দেওয়ার অভিযোগে স্কুল শিক্ষক ছেলে ও তার স্ত্রীকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছেন এক মা।বুধবার (৯ জুলাই) ছেলে মো. মাকসুদ মোল্লা ও তার স্ত্রী মোসাঃ কহিনুর বেগমকে আসামী করে মা বিবি ফাতেমা বাদী হয়ে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুতোষ চন্দ্র বালা মামলাটি আমলে নিয়ে মাকসুদ মোল্লা ও তার স্ত্রী কহিনুর বেগমকে ২৮ জুলাই আদালতে হাজির থাকার জন্য আদেশ দিয়েছেন। মাকসুদ মোল্লা উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা হারুন মোল্লার ছেলে এবং শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্ত্রী কহিনুর বেগম একই স্কুলের সহকারী শিক্ষিকা।মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় সন্তানের মধ্যে মাকসুদ বড়। বিবি ফাতেমার স্বামীর মৃত্যুর পর চার ছেলে ও দুই মেয়ের মধ্যে সমানভাবে সম্পত্তি বণ্টন করে দিয়েছেন। তার অন্যান্য ছেলেরা তার মায়ের ভরণ পোষণ দিলেও স্কুল শিক্ষক ছেলে মাকসুদ তার ভরণ পোষণ দেন না। এছাড়াও সম্পত্তির জন্য বিভিন্ন সময়ে মাকে মারধর করতো। গত শুক্রবার মাকসুদ ও তার স্ত্রী কহিনুরসহ বহিরাগত কয়েকজন মিলে মুজিবনগর ইউনিয়নের সম্পত্তি দখল নিতে ছোট ছেলে সফিককে মারধর করে। এসময় ছেলেকে বাঁচাতে মা এগিয়ে আসলে তাকেও ব্যাপক মারধর করে গুরুতর আহত করা হয়। পরে মা বিবি ফাতেমাকে তার অন্য ছেলেরা উদ্ধার করে ওই দিন চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।মা বিবি ফাতেমার অভিযোগ, একমাত্র বড় ছেলে মাকসুদকেই লেখাপড়া শিখিয়েছেন। অথচ চাকরি পাওয়ার পর থেকেই সে তার ছোট ভাই-বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে আসছে। প্রায় সময় বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। আট বছর আগে সে বাবা-মা দুজনকে ঘর থেকে বের করে দেয়। তারা তখন মুজিবনগরের বিচ্ছিন্ন দ্বীপে কৃষক ছেলে সফিকের কাছে আশ্রয়ে নেয়। তারপর থেকে সে আট বছর বাবা-মা দুজনের কোনো ভরণ পোষণ না দিয়ে তাদের খবর রাখেনি। কিছুদিন পর সেখানেও এসে সে তার বাবাকে সম্পত্তির জন্য মারধর করে, যার ফলে তিনি অসুস্থ হয়ে মারা যান।বিবি ফাতেমা বলেন, ‘গত শুক্রবার সকালে আবারও ছেলে মাকসুদ ও তার স্ত্রী কহিনুরসহ বহিরাগত লোকজন নিয়ে এসে সম্পত্তি দখল করতে চায়। সেখানে ছোট ছেলে সফিককে মারধর করে, আমি বাধা দিতে গেলে আমাকেও পিটিয়ে আহত করে।’মামলার আইনজীবী এড. মাইনুল ইসলাম নাবিল সরমান জানান, ‘মাকে মারধরের ঘটনায় পিতা-মাতার ভরণ পোষণ আইনের দণ্ডবিধি ৩২৩/৫০৬ (২) ধারায় ছেলে মাকসুদ ও তার স্ত্রী কহিনুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিচারক স্বামী ও স্ত্রী দুজনকেই আগামী ২৮ জুলাই আদালতে হাজির থাকতে বলেছেন। এই মামলার বাদী হয়েছেন বিবি ফাতেমা।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ

ব্যাট-বল হাতে সময়টা দারুণ কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও দেখাচ্ছেন নৈপুণ্য। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ফরম্যাটের আইসিসি র‍্যাংকিংয়ে রাজসিক Read more

আজ ২২ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২২ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ঢেঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ উৎপাদন!
ঢেঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ উৎপাদন!

ঢেঁড়শ গাছ থেকে পাটের মতো আঁশ উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক আব্দুল মোতালিব। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মৃত Read more

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ মাস বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।রোববার (১৭ আগস্ট) Read more

ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু
ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু

গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু। সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্য ভাঙতে যদি ক্রোম বিক্রিতে বাধ্য হয় Read more

জামালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ১৭ জন গ্রেফতার
জামালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ১৭ জন গ্রেফতার

জামালপুরে পুলিশের ‘ডেভিল হান্ট, ফেইজ-২’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন