গোপনে রাতের অন্ধকারে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে গ্রেপ্তার হয়েছেন পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল। গত সোমবার (৭ জুলাই) গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার পুলিশ হরিরামপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি বাংলাদেশের পাবনা সদর থানার অন্তর্গত কাছারিপাড়ার বাসিন্দা।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার পুলিশ জানতে পারে, সীমান্ত পেরিয়ে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে তাদের এলাকায় প্রবেশ করেছেন। এরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজিত ঘোষের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর নজরুলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জবানবন্দিতে তিনি দাবি করেন, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধপরায়ণতা শুরু হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি হামলা, নিপীড়ন, ঘরবাড়ি ভাঙচুর, শারীরিক নিগ্রহ ও প্রাণনাশের হুমকির মুখে পড়েন বলে জানান।নজরুল পুলিশের কাছে আরও বলেন, ‘আমি যদি এলাকায় থাকতাম, তাহলে মেরে ফেলা হতো। শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, আমিও প্রাণ রক্ষার জন্য সেই পথ বেছে নিয়েছি। আমি রাজনৈতিক আশ্রয়ের আশায় গোপনে ভারতে প্রবেশ করেছি।’তবে ভারতীয় পুলিশ নজরুল ইসলামের বক্তব্য আমলে না নিয়ে তার বিরুদ্ধে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করে। পরদিন মঙ্গলবার তাকে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা আদালতে হাজির করা হয়।এই ঘটনার পর মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাহিনীর টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্তে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের ধরতে বাড়ানো হয়েছে নজরদারি এবং চেকপোস্ট কার্যক্রমও।সূত্র জানায়, সোহেলকে গ্রেপ্তারের পর সীমান্তজুড়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বেড়েছে। গোয়েন্দা বিভাগ ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা হঠাৎ একজন রাজনীতিকের অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখছে।জেলা পরিষদ সদস্য সোহেল সর্বশেষ প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এলাকায় তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দিতেন। তবে স্বেচ্ছাসেবক লীগের নেতারা জানিয়েছেন, সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকলেও সোহেলের কোনো পদ ছিল না। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনাসহ ৩ জনের রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর
শেখ হাসিনাসহ ৩ জনের রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আগামী ১৩ Read more

নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা
নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে কুয়াকাটায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সমুদ্রে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত, ফুঁসে উঠছে সমুদ্র, Read more

কসবায় আ’লীগ নেতা গ্রেফতার
কসবায় আ’লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা ও Read more

বিএনপি খাইদাই ও চেতনা বিক্রি পার্টির দল নয়: ফজলে হুদা বাবুল
বিএনপি খাইদাই ও চেতনা বিক্রি পার্টির দল নয়: ফজলে হুদা বাবুল

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, 'আপনারা হয়তো বলতে পারেন Read more

মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।মঙ্গলবার (১৭ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন