ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে শুরু হবে প্রতীক্ষিত এই ম্যাচ। তবে ম্যাচটিকে ঘিরে উত্তেজনার তীব্রতা কয়েকগুণ বেড়ে গেছে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে। কয়েক মৌসুম আগে এমবাপ্পে ছিলেন পিএসজির পোষ্টারবয়। সেই এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের আক্রমণের প্রাণ। আর এবার তিনি মুখোমুখি হচ্ছেন নিজের সাবেক ক্লাবের বিপক্ষে। ফলে লড়াইটা রিয়াল-পিএসজি ছাড়িয়ে হয়ে দাঁড়িয়েছে এমবাপ্পে বনাম পিএসজি। গত মৌসুমে পিএসজি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি এই তারকা। এরপর এই প্রথম নিজের সাবেক ক্লাবের বিপক্ষে খেলার সুযোগ হয়েছে তার।সাবেক সতীর্থদের বিপক্ষে এমবাপে কেমন খেলেন, সেটি নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত-সমর্থকদের মধ্যে। বিশেষ করে নিউ জার্সির গরম আবহাওয়ার মধ্যে দুই দলের পারফরম্যান্স নিয়েই রয়েছে বাড়তি আগ্রহ।উল্লেখ্য, এমবাপ্পে পিএসজি ছাড়ার পরপরই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে পিএসজি। এর আগে বিশ্বকাপ জয়ী এই তারকাকে সঙ্গে নিয়ে বহু চেষ্টায় তা অর্জন সম্ভব হয়নি। এর মধ্যে ২০২০ সালে তার উপস্থিতিতেই দল ফাইনালে উঠেছিল। কিন্তু সেবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় ফরাসি ক্লাবটির।বর্তমানে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের প্রাণ এমবাপ্পে। লস বাঙ্কোসদের জার্সিতে দুর্দান্ত এক মৌসুম পার করেছেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে রিয়ালের হয়ে ৪৪টি গোলের পাশাপাশি করেছেন ৫টি অ্যাসিস্ট। তবে পিএসজি কোচ লুইস এনরিকে অবশ্য এমবাপ্পেকে নিয়ে চিন্তিত নন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি অতীত নিয়ে ভাবি না। আমি ভবিষ্যৎ নিয়েই কথা বলছি। বিশ্বের সবচেয়ে সফল ক্লাবের মুখোমুখি হওয়া মানেই চ্যালেঞ্জ। এটা আমাদের জন্য দারুণ সুযোগ।’এদিকে এই ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে আবহাওয়া। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি, সঙ্গে আর্দ্রতা ছিল ৫৪ শতাংশের ওপরে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ এ নিয়ে সতর্কবার্তাও দিয়েছিল। এনরিকে অবশ্য পরিস্থিতিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন, ‘আমরা বিশ্বকাপে এমন পরিবেশে খেলেছি। তাই এটা নতুন কিছু নয়। আবহাওয়া উভয় দলের জন্যই সমান চ্যালেঞ্জ। খেলোয়াড়দের জন্য কঠিন, খেলার গতি কমে যায়। কিন্তু আমরাও এসবের সঙ্গে মানিয়ে নিতে শিখেছি।’প্রতিযোগিতা মূলক ফুটবলে এখন পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে পিএসজি এবং রিয়াল মাদ্রিদ। যেখানে রিয়ালের ৬ জয়ের বিপরীতে পিএসজি জিতেছে কেবল ৩ বার। পিএসজি সম্ভাব্য একাদশ: জিয়ানলুইজি দোন্নারুমা, হাকিমি, মার্কিনিয়োস, বেরালদো, নুনো মেন্ডেস, রুবেন নেভেস, ভিতিনিয়া, ফাবিয়ান রুইজ, উসমান দেম্বেলে, জেরেমি দুয়ে, কাভারেজখেলিয়া। রিয়াল মাদ্রিদ সম্ভাব্য একাদশ: থিবো কোর্তোয়া, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এসেনসিও, আন্তোনিও রুডিগার, ফ্রঁসা গার্সিয়া, অরেলিয়েন চুয়ামেনি, ফেদে ভালভার্দে, আরদা গুলার, জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন
অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন

অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট সদস্য হিসেবে স্বপদে পুনর্বহালের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। Read more

ঢাকা মেডিকেলের আশপাশ থেকে তিন ভবঘুরের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেলের আশপাশ থেকে তিন ভবঘুরের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আশপাশ থেকে তিন ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ও Read more

নীলফামারীতে হবে চীনের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল
নীলফামারীতে হবে চীনের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল

উত্তরের জেলা নীলফামারীতে চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক Read more

আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা
আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা

আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৯ জুলাই) Read more

২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার
২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার

পার্থ ও ব্রিসবেনে সিরিজের প্রথম দুই টেস্টে দাপুটে জয় পেয়েছিল অজিরা। প্রথমটি দু’দিন এবং অপরটিতে ফল এসেছে চার দিনে। চলমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন