ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আশপাশ থেকে তিন ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ও বিকেলে পৃথক সময়ে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত তিনজনই পুরুষ; তবে কারো পরিচয় জানা যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে হাসপাতালের গেইটের সামনে থেকে অজ্ঞাত এক পুরুষের (৫০) মরদেহ উদ্ধার করা হয়। বিকেল ৫টার দিকে জরুরি বিভাগের সামনে থেকে আরেকজন (৬০) এবং বিকেল সোয়া ৫টার দিকে জরুরি বিভাগের মেইন গেইটের বিপরীত পাশে প্রাচীরের কাছ থেকে তৃতীয় অজ্ঞাত পুরুষের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ট্রিপল নাইনে সংবাদ পাওয়ার পর শাহবাগ থানার পুলিশ সদস্য সানাউল মিয়া পৃথক সময়ে মরদেহগুলো উদ্ধার করেন। নিহতদের পরনে ছিল ময়লাযুক্ত কাপড়চোপড়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা দীর্ঘদিন অসুস্থ অবস্থায় রাস্তায় ছিলেন এবং সেখানেই মারা গেছেন। মরদেহগুলো ঢামেক মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে মাদক কারবারির সাথে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আটক ৩
টেকনাফে মাদক কারবারির সাথে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে কোস্টগার্ড সদস্যদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে।  উক্ত ঘটনায় একজন গুলিবিদ্ধ ও অস্ত্র, Read more

ইসরাইলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ৫
ইসরাইলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ৫

ইসরাইলের জেরুজালেম শহরের একটি বাস স্টেশনে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।সোমবার (০৮ সেপ্টেম্বর) শহরের Read more

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে।শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী Read more

নিস্তেজ হয়ে পড়ছে ইরানের বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
নিস্তেজ হয়ে পড়ছে ইরানের বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ

ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ধীরে ধীরে নিস্তেজ হয়ে অসছে। একই সঙ্গে, রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সরকারের Read more

বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর
বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর

চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান। শনিবার (৫ এপ্রিল) এক Read more

সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী পনেরো বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন