পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ সময়ে জাটকা ইলিশ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে জব্দ করা ১৭ কেজি জাটকা বিতরণ করা হয়েছে স্থানীয় একটি শিশু সদনে।বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দেবীগঞ্জ পৌরসভার প্রধান বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। এ সময় বাজারের মৎস্য আড়ত থেকে প্রদীপ রায় নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়।১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৪ ধারায় অপরাধ করায় ওই ব্যবসায়ীকে ৫ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ মাছগুলো দেবীগঞ্জ শিশু সদনে বিতরণ করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, ‘নিষিদ্ধ সময়কালে জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। জাটকা সংরক্ষণে সরকার যে বিধিনিষেধ দিয়েছে তা মানতে হবে সবাইকে। ইলিশের প্রজনন সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত চলবে।’অভিযানে সহযোগিতা করেন দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম এবং দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ফের বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ২০
ভোলায় ফের বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ২০

ভোলার দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে বসার স্থানকে কেন্দ্র করে ফের বিএনপি-জামায়েত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে হামলা, ভাংচুর ও সংঘর্ষের Read more

গাজীপুরে রবিবার থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
গাজীপুরে রবিবার থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

ভূমি সংক্রান্ত সেবা কিভাবে সহজে পাওয়া যাবে সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষে গাজীপুরে আগামী রবিবার থেকে মঙ্গলবার (২৫ মে থেকে Read more

বজ্রপাত বাংলাদেশে এক নতুন বিপদ: সরাইল ইউএনও
বজ্রপাত বাংলাদেশে এক নতুন বিপদ: সরাইল ইউএনও

গত কয়েক বছর ধরে বজ্রপাতের ঘটনা বেড়েই চলেছে। আর মারা পরছে শত শত নিরীহ মানুষ। আচ্ছা বলেন তো বজ্রপাতের দেশ Read more

জিআই পণ্যের স্বীকৃতি পেল মির্জাপুরের সন্দেশ
জিআই পণ্যের স্বীকৃতি পেল মির্জাপুরের সন্দেশ

ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ব মেধা সম্পদ দিবস Read more

‘আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না’
‘আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না’

ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়ের মধ্যে নিজের অভিনীত সিনেমার টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে হয়েছে অভিনেত্রী আজমেরী হক Read more

‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা প্রশাসনের
‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা প্রশাসনের

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া বহুল আলোচিত সোলায়মান লেংটার মেলায় মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন