দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় করবেন না। আতঙ্ক নয়, সচেতন হতে হবে।পেট্রল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ উল্লেখ করে জ্বালানি বিভাগ আরও জানায়, এ ধরনের জ্বালানি তেল মজুত করা অত্যন্ত বিপজ্জনক। তাই, অবৈধ জ্বালানি তেল মজুত করবেন না। নিজে সাবধান হওয়ার পাশাপাশি অন্যকেও সাবধান করতে হবে।এতে আরও বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে। জ্বালানি তেলের অবৈধ মজুতকে না বলুন। সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ায়নি জানিয়ে আরও বলা হয়, সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে আন্তর্জাতিক বাজার হতে প্রয়োজনীয় জ্বালানি তেল ক্রয় করছে। তাই জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। তাই অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুত করবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে, দেশের সব পেট্রল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ছাড়া জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের অধীন প্রতিটি পেট্রল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন। নিয়োগ পাওয়া ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর
বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর

বিএনপি যদি মাঠে নামে, তবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর Read more

জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত হলেন ১৯জন
জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত হলেন ১৯জন

চট্টগ্রামের আনোয়ারায় টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন ১৯ শিশু-কিশোর। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে Read more

নারায়ণগঞ্জে ওসমান পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ওসমান পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে মো. কামাল হোসেন নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) বন্দরের নিজ বাড়ি থেকে তাকে Read more

লালপুরে কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
লালপুরে কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের ও লাউ গাছের গোড়া কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় Read more

রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ তালিকা নিয়ে তোলপাড়
রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ তালিকা নিয়ে তোলপাড়

রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ কথিত একটি তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। এই তালিকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নাম রয়েছে। কারা এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন