সৌদি প্রবাসী এক তরুণের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার আপন ভাই ও এক প্রতিবেশী। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন।শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।জানা যায়, গত এক বছর আগে সৌদি আরবে মারা যান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা প্রবাসী রুবেল। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ শনিবার সকালে ঢাকায় পৌঁছায়। পরে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে করে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বিকেল নাগাদ চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় পৌঁছলে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি ১৪ চাকার লরি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন রুবেলের বড় ভাই বাবুল (৩২) ও প্রতিবেশী ওসমান মিয়া (৪০)। গুরুতর আহত অবস্থায় মহাসড়কের ওপর ছিটকে পড়েন আরেক প্রতিবেশী বশির মিয়া (৩০)। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত বশির মিয়াকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।নিহত ও আহত সবাই চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা।মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়রা জানিয়েছেন, লাশবাহী গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।’ তিনি আরও জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং তার আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের Read more

সারা দেশে বজ্রসহ ভারী বর্ষণের আভাস
সারা দেশে বজ্রসহ ভারী বর্ষণের আভাস

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় কমেছে তাপমাত্রার দাপট। এমন পরিস্থিতিতে ঢাকাসহ ৮ বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির Read more

বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার
বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে মার্কিন প্রেসিডেন্টের ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে বিশ্ববাজারে সোমবার (১৪ জুলাই) ৩ Read more

ইরানে ইন্টারনেট সুবিধা সীমিত করেছে সরকার
ইরানে ইন্টারনেট সুবিধা সীমিত করেছে সরকার

নাগরিকদের ‘সুরক্ষিত’ রাখতে ইন্টারনেট সুবিধা সাময়িকভাবে সীমিত করার ঘোষণা দিয়েছে ইরান। খবর আল জাজিরার।ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, ইসরায়েলের Read more

সিদ্ধিরগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
সিদ্ধিরগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মোসা. নাজমা আক্তার সোফিয়া (৫৭) কুমিল্লা জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন