ভোলায় ৫৫টি কেন্দ্রে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৩ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় এবার এসএসসি (জেনারেল) ৩২ টি কেন্দ্রে ১৪ হাজার ৬ শত ৪০ জন ও দাখিলে ১৫ টি কেন্দ্রে ৭ হাজার ৭ শত ৮৮ জন এবং ভোকেশনালের ৮টি কেন্দ্রে এক হাজার ২ শত ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আজাহারুল হক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন।পরীক্ষার প্রথম দিন সকাল থেকেই পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হন। অভিভাবকরাও সন্তানদের নিয়ে কেন্দ্রের বাইরে ভিড় করেন। সময়মতো পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি দেখা গেছে।জেলা প্রশাসক ডা.শামীম রহমান জানান, পরীক্ষা চলাকালে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এবারের কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এটা বাড়তি নিরাপত্তা দিয়েছে। এতে নকল ও অভিভাবকদের কেন্দ্রে প্রবেশে আধিপত্য বিস্তারের সুযোগ থাকবে না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ Read more

জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা এলাকায় শালদহ নদে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (০৩ Read more

শীতে গোসল না করার উপকারিতা
শীতে গোসল না করার উপকারিতা

শীতে রোজ গোসল করাটা কি ভীষণ জরুরি? জেনে অবাক হবেন যে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে শীতে রোজ গোসল করাটা মোটেও স্বাস্থ্যের Read more

বিকেলে জরুরি সভা ডেকেছে বিসিবি
বিকেলে জরুরি সভা ডেকেছে বিসিবি

গেল কয়েকদিন বিভিন্ন ইস্যুতে আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হৃদয়ের নিষেধাজ্ঞাসহ ফারুক আহমেদকে নিয়ে সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেট Read more

ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন
ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকায় দেখা যায়, প্রার্থীতা প্রত্যাহার করেছেন মোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন