ইসরায়েল গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার। স্কাই নিউজের একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি জানান, আমি মনে করি না এটি গণহত্যা, কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে- এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।সোমবার (০২ জুন) প্রকাশিত ‘ট্রাম্প ১০০’ শীর্ষক পডকাস্টে দেওয়া এ সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ ও গাজা নিয়ে মার্কিন নীতির নানা টানাপোড়েন প্রসঙ্গে মুখ খোলেন মিলার।২০২৩ সাল থেকে বাইডেনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন ম্যাথু মিলার। তার মূল দায়িত্ব ছিল গাজা, ইউক্রেনসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন পররাষ্ট্রনীতির অবস্থান গণমাধ্যমে তুলে ধরা।সাক্ষাৎকারে মিলারকে প্রশ্ন করা হয়, সরকারে থাকা অবস্থায় তিনি এই বক্তব্য প্রকাশ্যে বলেননি কেন। জবাবে মিলার বলেন, যখন আপনি সরকারের একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন, তখন ব্যক্তিগত মত প্রকাশের সুযোগ থাকে না। আপনি সরকারের অবস্থানই তুলে ধরেন। সে সময় যুক্তরাষ্ট্র সরকার এই সিদ্ধান্তে আসেনি যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। এখনো আসেনি।যুদ্ধাপরাধ সংক্রান্ত প্রশ্নে নিজের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, যদি কোনো রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধের নিয়ম ভেঙে পদক্ষেপ নেয় অথবা এতটাই বেপরোয়া আচরণ করে যা যুদ্ধাপরাধে পর্যবসিত হয়, তাহলে সেটিও যুদ্ধাপরাধের আওতায় পড়ে।মিলার জানান, আমি মনে করি, কিছু নির্দিষ্ট ঘটনায় স্পষ্টভাবে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। আর তা করেছেন ইসরায়েলি সেনা ও সামরিক বাহিনীর সদস্যরা।বাইডেন প্রশাসনের গাজানীতি নিয়েও বক্তব্য দেন ম্যাথু মিলার। তার ভাষ্যে, ইসরায়েলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কৌশল ও অবস্থান নিয়ে তৎকালীন প্রশাসনের ভেতরে ‘ছোট-বড়’ নানা মতবিরোধ ছিল।তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের সম্পর্ক নিয়েও এক প্রশ্নে মিলার দ্ব্যর্থহীনভাবে জানান, গাজা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে টানাপোড়েন ছিল। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজা ও ইউক্রেননীতির বিষয়ে বাইডেনের ওপর বিরক্ত ছিলেন বলেও ইঙ্গিত দেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। Read more

মুন্সিগঞ্জে ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ডাকাতি,র‍্যাব-ডিবি সদস্যসহ গ্রেফতার ৭
মুন্সিগঞ্জে ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ডাকাতি,র‍্যাব-ডিবি সদস্যসহ গ্রেফতার ৭

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় র‍্যাব ও ডিবি পুলিশের ৫ সদস্যসহ মোট ৭ জনকে Read more

চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।সোমবার (২৭ Read more

নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোটার ও রাজনৈতিক দলগুলো চায়, নির্বাচনে দেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকুক। Read more

পুঠিয়ায় সনাতন গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
পুঠিয়ায় সনাতন গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

রাজশাহীর পুঠিয়ায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন