কক্সবাজারের রামুতে একই পরিবারের চার শিশু জুমার নামাজে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার। নিখোঁজ চারজনই একে অপরের আত্মীয় এবং প্রতিবেশী।নিখোঁজ শিশুরা হলো, রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল এবং কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমন।শিশুদের স্বজনরা জানান, প্রতিদিনের মতোই তারা জুমার নামাজে গিয়েছিল। এরপর আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি, আত্মীয়-স্বজনদের বাড়ি, বাজার, মসজিদ- কোথাও নেই তারা। কেউ কিছু দেখেওনি।নিখোঁজ চার শিশুর সন্ধান চেয়ে ইতোমধ্যে রামু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবার।শিশুদের একজনের অভিভাবক ছৈয়দ উল্লাহ বলেন, ‘বাচ্চাগুলোর কোনো খোঁজ নেই। এখন পর্যন্ত কোনো ক্লু মেলেনি। কেউ দেখে থাকলে ০১৮৭০০৯২৬২ নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।’এদিকে, নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈয়বুর রহমান বলেন, ‘নিখোঁজ শিশুর পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার পরপরই আমরা খোঁজ শুরু করেছি। আশপাশের থানাগুলোতেও বার্তা পাঠানো হয়েছে। প্রত্যেকটি দিক আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’নিখোঁজের এই ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। শিশুদের দ্রুত খুঁজে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিযানে গিয়ে বিব্রত ম্যাজিস্ট্রেট, গাড়ীর নেমপ্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’
অভিযানে গিয়ে বিব্রত ম্যাজিস্ট্রেট, গাড়ীর নেমপ্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ গাড়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী Read more

গুচ্ছ ভর্তি পরীক্ষা: মাভাবিপ্রবি কেন্দ্রে অংশগ্রহণ করবে ৯৭১৮ জন পরীক্ষার্থী
গুচ্ছ ভর্তি পরীক্ষা: মাভাবিপ্রবি কেন্দ্রে অংশগ্রহণ করবে ৯৭১৮ জন পরীক্ষার্থী

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন মোট ৯৭১৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।বুধবার Read more

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারী আটক
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফেনসিডিল পাচারের সময় ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারী আটক হয়েছে।আটককৃত দুই মাদক পাচারকারী হলো, দামুড়হুদা উপজেলার সদরের Read more

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারী (৯৬) নামের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে Read more

পত্রিকা: ‘সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা’
পত্রিকা: ‘সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে নির্বাচন আয়োজনের ঘোষণাকে বিএনপি স্বাগত জানালেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন