টাঙ্গাইলের মির্জাপুরে প্রাচীন কালীমন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার (১২ এপ্রিল) গভীর রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, জামুর্কী গ্রামের ডাকঘরের কাছেই অবস্থিত বারোয়ারী কালীমন্দিরে রাতের আধারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মন্দিরে থাকা সবগুলি প্রতিমা ভাঙচুর করে। সকালে পূজারীরা একে একে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুর দেখতে পান। পরে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ওই এলাকার কবির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে আটক করে। পরে পুলিশ ইসমাইল হোসেনকে থানায় নিয়ে যায়।জামুর্কী গ্রামের দিলিপ কুমার সাহা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই বারোয়ারি মন্দিরে পূজা করে আসছি। নিরাপত্তার জন্য কোন ব্যবস্থার প্রয়োজন হয়নি। এমন ঘটনা ঘটবে, কখনো ভাবিনি। এই ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
