বাগেরহাট মাধ্যমিক শিক্ষা অফিসে ক্ষমতাধর এক মনিরুলের উত্থান। শিক্ষা অফিসে ১৯ বছরে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। পদে দারোয়ান হলেও বাগেরহাট শহরে তার ৪ তলা আলিশান বাড়ি, সাড়ে ১০ শতক জমি ও প্রচুর ব্যাংক ব্যালান্স রয়েছে। মাসে ১৮ হাজার টাকা বেতন পেলেও কলেজ ও ভার্সিটি পড়ুয়া ৩ সন্তানের লেখাপড়ার ব্যয় নির্বাহের পরও খরচ হয় না তার মাসের টাকা। কেমন আলাদ্দীনের চেরাগ পেয়ে হয়ে গেছে যেন কোটিপতি।বাগেরহাট মাধ্যমিক শিক্ষা অফিসের বর্তমান অফিস সহায়ক পদে উন্নীত মো. মনিরুল ইসলাম। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সানকিভাংগা গ্রামের মো. আব্দুল হামিদ সেখের ছেলে।২০০৪ সালের ৬ নভেম্বর মাত্র ১৫০০ টাকা বেতনে বাগেরহাট সরকারি বালক বিদ্যালয়ের দারোয়ান পদে চাকরি নেন। ২০০৫ সালের ৮ আগস্ট যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে ও পরে একই মাসের ২৪ তারিখ বদলি হয়ে বাগেরহাট সরকারি বালক বিদ্যালয়ে যোগদান করেন। এ সময়ে তার বেতন বৃদ্ধি পেয়ে হয় ২৪০০ টাকা। পরে একই বছর নভেম্বর বেতন বৃদ্ধি পেয়ে ২৫০০ ও ২৬০০ টাকা হয়। এই বেতনে এমএলএসএস পদে পরে ২০০৬ সালের ৩ আগস্ট বাগেরহাট জেলা শিক্ষা অফিসে বদলি হয়ে যোগদান করেন। সেই যোগদানের পর খুলে তার ভাগ্য। সেই থেকে আদ্যাবদি তিনি বাগেরহাট জেলা শিক্ষা অফিসের দণ্ডমুণ্ডের কর্তা বনে যান। সকল অফিসার ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের জিম্মি করে গড়ে তোলেন নিজের ভাগ্য। শহরের পিসি কলেজ রোডে রয়েছে তার ক্রয় করা ১০ শতক জমি, যার উপর গড়ে তোলেন তিনি কোটি টাকা ব্যয়ে আলিশান ৪ তলা ভবন। এছাড়া শহরের মুনিগঞ্জ, গোটাপাড়া এলাকায় রয়েছে তার আরও ৮৯ শতক জমি। দুটি স্বনামধন্য কোম্পানির ডিলারশিপসহ ব্যাংক ব্যালান্স।এ ব্যাপারে কথা হলে ভূক্তভোগী বাগেরহাট সদরের কেএম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেফতা উদ্দিন বলেন, ‘টাকা না হলে শিক্ষা অফিসের ফাইল নড়ে না। আর এই ফাইল নড়াতে হলে মনিরুলদের কাছে দিতে হয় ধর্না। তাদের হাত ভরলে ফাইল নড়ে।’তবে উল্লেখিত মনিরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ‘অফিসে চাকরির পাশাপাশি পৈত্রিক ৯ কাঠা জমি রয়েছে তার। সেই জমিতে চাষাবাদ ও কঠোর পরিশ্রম করার কারণে তিনি এ সকল বিত্ত বৈভব গড়ে তুলতে সক্ষম হয়েছেন। ভূক্তভোগী শিক্ষককে তার সামনেই নাজেহাল করেন বলে জানান তিনি।’বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান বলেন, ‘অফিসের কর্মচারীরা কে কীভাবে অর্থ বৈভবের মালিক হয়েছে তা তিনি জানেন না। তবে কেউ যদি অভিযোগ করেন, তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মাঝে মাঝে মৌখিক অভিযোগ হলেও লিখিত অভিযোগ না পাওয়ায় কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের ৩ নেতাকর্মী আটক
পাবনায় ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের ৩ নেতাকর্মী আটক

কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষকদলের নেতাসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড Read more

গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাতিল করুন: ফলকার টুর্ক
গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাতিল করুন: ফলকার টুর্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ণ সামরিক দখল প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার Read more

লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর Read more

ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়
ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়

ভালুকা পৌর সদরে চলমান গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের মধ্যেই উদ্বেগজনকভাবে আবিষ্কৃত হয়েছে একটি অবৈধ ময়লার ভাগাড়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ Read more

পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৫
পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারে বুধবার জিরো পয়েন্টের কাছে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। আহত Read more

সবজির বাজারে নেই স্বস্তি, ডিম-পেঁয়াজের মূল্য চড়া
সবজির বাজারে নেই স্বস্তি, ডিম-পেঁয়াজের মূল্য চড়া

সবজির বাজার কিছুদিন স্বস্তিতে থাকলেও এখন আর সেই স্বস্তিটা নেই বাজারে। নসাধারণত মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন