দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধজাহাজ ‘বিআরপি মিগুয়েল মালভার’ সোমবার যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের বার্ষিক ‘বালিকাতান’ সামরিক মহড়ায় লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহারের জন্য গৌরবের সঙ্গে বের হওয়ার কথা ছিল। দুর্ঘটনাক্রমে সেটি ডুবে যায় এবং মহড়া বাতিল করা হয়।জাহাজটি একসময় জাপানি সাবমেরিনগুলোকে তাড়া করত এবং মার্কিন নৌবহরের অংশ হিসেবে জার্মান বন্দীদের বহন করত।৮০ বছরের পুরানো এই জাহাজটি নিজের ‘শেষকৃত্য’ করতে পারেনি। প্রথম গুলি চালানোর আগেই জাহাজটি ডুবে যেতে দেখল দর্শকরা।ম্যানিলা থেকে এএফপি জানায়, মহড়া বাতিলের কথা জানিয়ে ফিলিপাইনের নৌবাহিনীর মুখপাত্র জন পার্সি অ্যালকস বলেন, ‘আজ থেকে মহড়া শুরু হওয়ার আগেই ফিলিপাইনের পশ্চিম উপকূলে বালিকাতান ২৫ নৌ-স্ট্রাইক টার্গেট জাহাজটি ডুবে গেছে।তিনি বলেন, সমুদ্রের পরিস্থিতি প্রতিকূল ও জাহাজটি পুরানো হওয়ায় এর ভেতরে পানি উঠে যায় এব শেষে ডুবে যায়।‘বিআরপি মিগুয়েল মালভার’ ছিল ফিলিপাইনের ইতিহাসের সবচেয়ে বেশি অলঙ্কৃত জাহাজগুলোর অন্যতম। জাহাজটির প্রশংসা করে অ্যালকোস বলেন, ফিলিপাইন নৌবাহিনীকে একটি আধুনিক ও বহুমুখী বাহিনীতে রূপান্তরিত করতে পেরে গর্বিত।২০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহারের পর ১৯৬৬ সালে জাহাজটিকে রিপাবলিক অব ভিয়েতনামের কাছে বিক্রি করে দেওয়া হয়। তখন এর নাম ছিল  ইউএসএস ব্র্যাটলবোরো।১৯৭৫ সালে সাইগনের পতনের পর ক্রুরা ভিয়েতনাম থেকে পালিয়ে গেলে ফিলিপাইন নৌবাহিনী জাহাজটি অধিগ্রহণ করে। পরে সেটি সংস্কার করা হয়।বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষা রোধে তিন সপ্তাহের মার্কিন-ফিলিপাইনের যৌথ ‘বালিকাতান’ মহড়া শুক্রবার শেষ হওয়ার কথা ছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে বরগুনার যুবলীগ নেতা ও বরিশালের সাবেক চেয়ারম্যান আটক
বিরামপুরে বরগুনার যুবলীগ নেতা ও বরিশালের সাবেক চেয়ারম্যান আটক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে আটক Read more

দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে নারীর মরদেহ উদ্ধার
দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে তানিয়া ওরফে বুলু নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গলায় মোবাইল Read more

মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রাণ হারানো চঞ্চলের লাশ ফিরল রাজশাহীতে
মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রাণ হারানো চঞ্চলের লাশ ফিরল রাজশাহীতে

রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহ আলম চঞ্চল ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন Read more

বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ জানুয়ারি ২০২৬)
বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ জানুয়ারি ২০২৬)

বিপিএলে আজ মুখোমুখি হবে নোয়াখালী ও রংপুর। ঢাকা-চট্টগ্রামের ম্যাচও রয়েছে। এছাড়া ভারত ও নিউজিল্যান্ডের সিরিজ নির্ধারণী ওয়ানডে হবে।ক্রিকেটনারী টি-টোয়েন্টি বিশ্বকাপ Read more

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার পাতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার পাতা

 পেয়ারার অনেক গুণ। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেয়ারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণে বাড়াতে পারে। পেয়ারার পাতাও কতটা Read more

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন