বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে সাত জেলে সহ একটি মাছ ধরা ট্রলার সাগরে নিমজ্জিত হয়েছে। কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ  এবং স্থানীয় জেলেদের সহযোগিতা সবাই কে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরছেন। বুধবার (২জুলাই) বিকাল ৩ টায় খবর পেয়ে রেসকিউ টিম ও স্থানীয় জেলেদের সহযোগিতায় প্রথমে দু’জনকে উদ্ধার করে। তাদের থেকে তথ্য জেনে বাকি পাঁচ জনকে উদ্ধার করা হয়। এরা হলেন মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬),  মামুন ( ৩২), তানজিল (২৮),  ইসমাইল (৩০), মোস্তফা (৫০), এরা সবাই কুয়াকাটার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। তানিম (২০) তালতলী উপজেলার বাসিন্দা বলে পরিচয় নিশ্চিত করেন কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান। জনাগেছে, বুধবার ভোর ৪টায় মাছ শিকারের উদ্দেশ্য সমুদ্র যাত্রা করেন মাহবুব মাঝি সহ সাতজন জেলে। সমুদ্র উত্তল থাকায় ঢেউয়ের তোরে সমুদ্রে ট্রলারটি নিমজ্জিত হয়। ট্রলারে থাকা মাহবুব মাঝেই বলেন, আমরা ভোর চারটায় সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা করি। সমুদ্র উত্তল থাকার কারণে আমাদের ট্রলারটি সাগরে ডুবে যায়। পট নিয়া ২জনে ভাসতে থাকলে অন্য একটি ট্রলার তাদেরকে উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় ভাইদের সহযোগিতায় আমরা সবাই জীবিত উদ্ধার হতে পেরেছি। আলহামদুলিল্লাহ এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সবাইকে অক্ষত  অবস্থায় জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই তাদের পরিবারের কাছে ফিরে গিয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৯৮৮টি ভারতীয় শাড়ি ও একটি পাওয়ার টিলার জব্দ করেছে।ময়মনসিংহ ৩৯ বিজিবির Read more

ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা
ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় টানা দুই রাত তীব্র সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এরমধ্যে তেহরানের একটি মসজিদে আগুন ও ১৯৭৯ Read more

বেদখলকৃত ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম
বেদখলকৃত ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম

দীর্ঘদিন বেদখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সৈয়দ নজরুল ইসলাম হল এবং আব্দুর রহমান হল পুনরুদ্ধার ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয় Read more

আলভারেজের দুর্দান্ত গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা
আলভারেজের দুর্দান্ত গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা

চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে জুলিয়ান আলভারেজের চোখধাঁধানো গোলে ১-০ ব্যবধানে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ১৫ ম্যাচে Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত
তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন