তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, আলোচনায় সীমানা নির্ধারণ নিয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে। নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম এবং সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে বিচার বিভাগকে অন্তর্ভুক্ত না রাখার পক্ষে বিএনপি, এনসিপিসহ বেশিরভাগ রাজনেতিক দল। এছাড়া, রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হওয়ার বিধান নিয়েও ভিন্নমত রয়েছে।তবে আগামী নির্বাচনে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে ইসির অধীনে কমিটি ও দীর্ঘমেয়াদে একটি স্বতন্ত্র কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো ঐক‍মত‍্যে পৌঁছেছে।ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, প্রতি আদমশুমারির পর সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য একটি বিশেষায়িত কমিটিন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। চলতি জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রনয়ণের প্রত্যাশা করছি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জুডিশিয়ারিকে বাদ রেখে কি কি বিধান সংযুক্ত করা যায় সে বিষয়ে দলগুলো আরও চিন্তা করে মতামত দেবে। কয়েকদিন পর এ বিষয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হবে।বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপির কারনে ঐকমত্য হচ্ছে না এই তকমা কেউ দেবেন না। শুরু থেকে সংস্কার কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে বিএনপি। এছাড়া, বেশিরভাগ প্রস্তাবে একমত হয়েছি আমরা।জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, প্রেসিডেন্টকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেয়ার বিষয়ে প্রায় সকলেই দ্বিমত পোষণ করেছে। জামায়াতও এটির বিরোধিতা করেছে। কারণ রাষ্ট্রপতিকে এখানে জড়ানো নিয়ে অতীত অভিজ্ঞতা রয়েছে। সেখানে একটি জটিলতা তৈরি হতে পারে।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সীমানা পুন:নির্ধারণের জন্য প্রয়োজনে দক্ষ, যোগ্য ও পেশাদার লোককে যুক্ত করা যেতে পারে।এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভারতসহ বেশ কয়েকটি দেশে স্বাধীন সীমানা পুন:নির্ধারণে কমিশন রয়েছে। সেভাবে দেশেও আলাদা কমিশন গঠন করতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণভোট প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি
গণভোট প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি

দেশে গণভোটের প্রচারে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে Read more

অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী শাকিল, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা
অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী শাকিল, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) Read more

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।সড়ক Read more

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদেরইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন