ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় টানা দুই রাত তীব্র সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এরমধ্যে তেহরানের একটি মসজিদে আগুন ও ১৯৭৯ সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা উড়িয়েছে বিক্ষোভকারীরা।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে লাদান নামে ৬০ বছর বয়সী এক নারী জানিয়েছেন, তিনি টানা দ্বিতীয় রাত রাস্তায় নেমেছিলেন। সাদা’ত আবাত নামে এলাকার এ বাসিন্দা জানিয়েছেন, তিনি দেখেছেন বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুন দিয়েছে।বৃহস্পতিবার রাতের মতো গতকাল শুক্রবার রাতেও বিক্ষোভ মাসহাদ, তাবরিজ, উরুমিয়াহ, ইস্ফাহান, কারাজ এবং ইয়জদে ছড়িয়েছিল।সংবাদমাধ্যম বিবিসি ফার্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। তারা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করে আর রাজতন্ত্রের (শাহ শাসন) পক্ষে স্লোগান দিয়েছেন।দেশটির রাষ্ট্রীয় টিভিতে বিক্ষোভে অংশ না নিতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। বাবা-মায়ের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয় আপনার সন্তানদের বিক্ষোভে যেতে দেবেন না। সতর্কতা দিয়ে বলা হয়, যদি সেখানে গোলাগুলি হয় এবং আপনার সন্তানের কিছু হয় তাহলে অভিযোগ করবেন না।এমন সতর্কবার্তা ও ইন্টারনেট বিচ্ছিন্ন করে রাখলেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।আমির রেজা নামে ৪২ বছর বয়সী এক প্রকৌশলী তেহরান থেকে জানিয়েছেন তিনি গুলি ও সাউন্ড বোমার শব্দ শুনতে পেয়েছেন। এক পর্যায়ে সিভিল পোশাকে মিলিশিয়া ও পুলিশ গুলি ছোড়া শুরু করলে তিনি বাড়িতে চলে যান। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে নিরাপত্তা বাহিনী আকাশের দিকে গুলি ছুড়ে।গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন। কিন্তু এটি দ্রুতই সহিংস রূপ ধারণ করে। টানা ১৩ দিন ধরে দেশটিতে এ বিক্ষোভ চলছে। এরমধ্যে টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার শুধুমাত্র তেহরানেই ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।বিক্ষোভ সহিংস রূপ ধারণের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটি বলেছে, যুক্তরাষ্ট্রের প্ররোচণায় শান্তিপূর্ণ বিক্ষোভ এখন সহিংস হয়ে পড়েছে।এরমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তারা ইরানে শক্তিশালী হামলা চালাবেন। তিনি দাবি করেন, ইরান সরকার এ মুহূর্তে বিপদে আছে।সূত্র: নিউইয়র্ক টাইমসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান

কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) মন্ত্রণায়ের Read more

রাজধানীর হাতিরঝিলে বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিলে বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাতিরঝিল এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেনুয়েল ডেমার্চ ডি’ রোজারিও ডিয়ার (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ Read more

৬৫ বছর বয়সেও থেমে নেই জীবন সংগ্রাম, ঘানির চক্রে বাঁধা সংসার
৬৫ বছর বয়সেও থেমে নেই জীবন সংগ্রাম, ঘানির চক্রে বাঁধা সংসার

সকালবেলা ভোরের নীরবতা ভেঙে শোনা যায় কাঠের ঘানির কর্কশ শব্দ। সেই শব্দই জানিয়ে দেয় সরিষা থেকে ঝরছে খাঁটি তেল। তবে Read more

কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত
কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত

প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা Read more

লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর জেলার রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের জান্নাতুল মিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল Read more

ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ
ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন