চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে জুলিয়ান আলভারেজের চোখধাঁধানো গোলে ১-০ ব্যবধানে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ১৫ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ দাঁড়িয়েছে ৩৪ পয়েন্টে, যা তাদের বাছাইপর্বে শীর্ষস্থান নিশ্চিত করেছে।বিশ্বকাপ ২০২৬-এর জন্য ইতোমধ্যে টিকিট পেয়ে যাওয়া আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মূল তারকা লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রামে রেখে তরুণ থিয়াগো আলমাদা, নিকো পাজらকে একাদশে সুযোগ দিয়েছেন। যদিও মেসি ৫৭ মিনিটে বদলি হিসেবে নামেন।ম্যাচের ১৬ মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে চিলির গোলরক্ষককে ছাপিয়ে দুর্দান্ত চিপ শটে গোল করেন আলভারেজ। ম্যাচে চিলির সুযোগও ছিল, তবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তার দারুণ পারফরম্যান্সে গোলের আগ্রাসন বন্ধ করেন।দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা বল দখলে রাখে ৬৬ শতাংশ সময়, গোলের জন্য মোট ১০টি শট নেয় যার মধ্যে চারটি লক্ষ্যে গিয়েছে। চিলির গোলের জন্য সাতটি শট ছিল, যার তিনটি লক্ষ্যে।ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো আর্জেন্টিনার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বাছাইপর্বে অভিষেক করেন, যা এই ম্যাচটিকে আরও স্মরণীয় করে তোলে।পরের তিনটি ম্যাচের ফলাফল যাই হোক, আর্জেন্টিনার শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকবে। তারা দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করল।এসআই/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উন্নয়ন ফেরাতে বরিশালের রাজপথে সেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন
উন্নয়ন ফেরাতে বরিশালের রাজপথে সেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন

চীনের দেওয়া এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল বরিশাল বিভাগে স্থাপনের দাবীতে গণ-স্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) Read more

জীবননগরে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ
জীবননগরে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। জীবননগর-চুয়াডাঙ্গা হাইওয়ে সড়কের মিলপাড়া এলাকায় রাস্তার দুই পাশে প্রশস্তকরণ কাজে Read more

যশোরে ‘টাক মিলন’ আটক
যশোরে ‘টাক মিলন’ আটক

যশোরে হত্যাসহ ১৪ মামলার আসামি জাহিদ হোসেন মিলন ওরফে ‘টাক মিলন’ আটক হয়েছেন। শুক্রবার ১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার রামপুরা Read more

লাখ টাকা দিলেও এক কাপের বেশি চা দেন না ‘পঁচা মিয়া’
লাখ টাকা দিলেও এক কাপের বেশি চা দেন না ‘পঁচা মিয়া’

৯০ বছর বয়সেও গাজীপুরের কালিয়াকৈরের নাবিরবহর গ্রামে মালাই চা বিক্রি করছেন রহিম উদ্দিন, যাকে সবাই পঁচা মিয়া নামে চেনেন। তার Read more

বরিশালে চার কার্টুন নকল প্রসাধনী জব্দ ও জরিমানা, তিন জনকে কারাদণ্ড
বরিশালে চার কার্টুন নকল প্রসাধনী জব্দ ও জরিমানা, তিন জনকে কারাদণ্ড

বরিশালে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনীসহ তিনজনকে গ্রেফতার করেছে মেট্টোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস Read more

নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত
নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত

নেত্রকোনায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন