সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন।বুধবার (০২ জুলাই) এডেন আদ্দে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের ইমিগ্রেশন প্রধান আরতান মোহামেদ।হেলিকপ্টারটি উগান্ডার বিমান বাহিনীর মালিকানাধীন হলেও আফ্রিকান ইউনিয়ন সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলাইজেশন মিশন ইন সোমালিয়া (এইউএসএসওএম) দ্বারা পরিচালিত হচ্ছিল। হেলিকপ্টারটি লোয়ার শাবেলে অঞ্চলের বালেদোগলে এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করেছিল এবং এতে মোট ৮ জন আরোহী ছিলেন।উগান্ডার সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানায়, দুর্ঘটনায় ৩ জন আরোহী বেঁচে গেছেন। স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়।বেঁচে যাওয়া ব্যক্তিদের এইউএসএসওএম-এর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।প্রত্যক্ষদর্শীরা বলেন, হেলিকপ্টারটি দ্রুত নিচে পড়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। বিমানবন্দরের পাশেই বসবাসকারী আব্দিরাহিম আলী বলেন, ‘আমি একটি বিশাল বিস্ফোরণ দেখি এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে।’ আরেক বিমান কর্মকর্তা ওমর ফারাহ বার্তা সংস্থা এপিকে বলেন, ‘আমি হেলিকপ্টারটিকে ঘুরতে দেখেছি, তারপর সেটা দ্রুত নিচে পড়ে যায়।’দুর্ঘটনার কারণে কিছুক্ষণ বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব হয়, তবে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক আহমেদ মাকালিন হাসান জানিয়েছেন, বর্তমানে অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে।তিনি বলেন, ‘রানওয়ে পরিষ্কার এবং সম্পূর্ণরূপে সচল—যেকোনো ফ্লাইট স্বাভাবিকভাবে ওঠানামা করতে পারবে।’সোমালিয়ায় ‘এইউএসএসওএম’ মিশনে উগান্ডা ও কেনিয়াসহ বিভিন্ন দেশের ১১ হাজারেরও বেশি সদস্য রয়েছে। এই শান্তিরক্ষা বাহিনী সোমালির সামরিক বাহিনীকে আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে। আল-শাবাব আল-কায়েদার সহযোগী একটি সশস্ত্র গোষ্ঠী, যারা সোমালিয়ায় সরকার উৎখাত করে নিজস্ব শাসন কায়েম করতে চায়।এদিকে চলতি সপ্তাহে সোমালি সেনাবাহিনী মধ্য শাবেলে অঞ্চলে আল-শাবাবের একজন শীর্ষ নেতাকে হত্যা করেছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলিশ রক্ষায় আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা
ইলিশ রক্ষায় আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার থেকে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ৩০ Read more

শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে পড়ে মিথ্যা মামলায় দিশেহারা কৃষক
শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে পড়ে মিথ্যা মামলায় দিশেহারা কৃষক

সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর দায়ের করা মিথ্যা মামলায় দিশেহারা হয়ে পড়েছেন শরিফুল ইসলাম নামের এক দরিদ্র কৃষক। ন্যায়বিচারের আশায় দ্বারে Read more

তুষারধসে ৫ পর্বতারোহীর মৃত্যু
তুষারধসে ৫ পর্বতারোহীর মৃত্যু

ইতালির ডোলমিতে নামে পাহাড়ে তুষাধসে ৫ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত Read more

সুষ্ঠু নির্বাচনে আনসার সদস্যদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
সুষ্ঠু নির্বাচনে আনসার সদস্যদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের Read more

গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (০৬ জুলাই) সকাল ১১টার সময় কোনাবাড়ী Read more

ট্রাম্পেকে প্রশংসায় ভাসালেন নরেন্দ্র মোদি
ট্রাম্পেকে প্রশংসায় ভাসালেন নরেন্দ্র মোদি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার (০৩ অক্টোবর) রাতে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন