নানান বিতর্ক ও অনিশ্চয়তার পরও নির্ধারিত সময়েই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। ডিসেম্বর-জানুয়ারি সময়েই শুরু হবে দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগ।বুধবার (২ জুলাই) মিরপুর শের-ই–বাংলা স্টেডিয়ামে বিসিবির পরিচালক ও বিপিএলের নতুন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনাম জানিয়েছেন, অক্টোবরের আগে হচ্ছে না এবারের প্লেয়ার ড্রাফট।তিনি বলেন, ‘প্রথমে আমরা একটি টাইমলাইন ঠিক করেছি। যদি আগস্টের মধ্যে স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার কাজ শেষ হয়, তাহলে সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার প্রক্রিয়ায় যাব। সব কিছু ঠিক থাকলে, অক্টোবরে প্লেয়ার ড্রাফট করা সম্ভব হবে।’বিসিবি এরই মধ্যে জানিয়েছে, এবার থেকে পাঁচ বছরের জন্য দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজির মালিকানা। যেখানে দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি কোম্পানিগুলোরও আগ্রহ রয়েছে বলে জানা গেছে।বিদেশি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু আগেই বলেছিলেন, ‘বিপিএল সবার জন্য উন্মুক্ত থাকবে। নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া তৈরি করা হবে, যেটি সফল কোনো এজেন্সির পরামর্শ অনুযায়ী ঠিক করা হবে। এর সঙ্গে সরকারের নীতিমালাও মিলিয়ে দেখা হবে। সব ঠিক থাকলে বিদেশি কোম্পানিও দল নিতে পারবে।’নতুন গভর্নিং কাউন্সিলে এবার বিসিবির বাইরের সদস্য রাখার পরিকল্পনাও রয়েছে।এর আগে সর্বশেষ বিপিএল আসর নানা বিতর্ক ও প্রশ্নের জন্ম দেয়। ম্যাচ পরিচালনা, মাঠের অবস্থা, সম্প্রচার মান, এমনকি প্লেয়ার পারিশ্রমিক নিয়েও ওঠে সমালোচনার ঝড়। তবে বিসিবি জানায়, নতুন কাঠামো ও পরিকল্পনা অনুযায়ী বিপিএলের ভাবমূর্তি ফেরাতে কাজ করছে তারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত
একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত

ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ১৫১০ জন সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ Read more

ঝিনাইদহে রাতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহে রাতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে মাঠ থেকে মো. আলী নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার Read more

নান্দাইলে ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ
নান্দাইলে ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে একশত ইমাম ও মোয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।সামাজিক উন্নয়নে সৎ ও যোগ্য Read more

ফুলবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন করল বিএসএফ
ফুলবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন করল বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে মধ্যরাতে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।বৃহস্পতিবার (২৯ মে) Read more

জুলাই-আগস্ট হত্যা: ২০ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
জুলাই-আগস্ট হত্যা: ২০ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুলাই-আগস্টের আন্দোলনে ঢাকার উত্তরায় ২০০ অধিক মানুষকে হত্যা মামলায় ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার (১২ Read more

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ২০
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ২০

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে ২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত সবাইকে জীবিত উদ্ধার করেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন