ইতালির ডোলমিতে নামে পাহাড়ে তুষাধসে ৫ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইতালির পাহাড় উদ্ধার সার্ভিস।নিহতদের সবাই জার্মান নাগরিক। পাহাড়টি সুইস সীমান্তবর্তী ইতালির উত্তরপূর্বাঞ্চলের তায়রল অঞ্চলে অবস্থিত।রোববার (২ অক্টোবর) বার্তাসংস্থা এএফপি জানায়, নিহতরা দুটি আলাদা দলে ছিলেন। এরমধ্যে এক দলের তিনজনের সবাই মারা গেছেন। অপর একটি দলের দুজন মারা গেছেন।ইতালির আলপাইন রেসকিউ সার্ভিসেস এক বিবৃতিতে জানায়, “প্রথম গ্রুপে ছিল তিনজন। তারা সবাই তুষারের নিচে চাপা পড়েন। সেখানেই তাদের মৃত্যু হয়। দ্বিতীয় দলে ছিলেন চারজন। এরমধ্যে দুজন তুষারের নিচে চাপা পড়েন। বাকি দুজন তুষারধসের পথ থেকে নিরাপদ আশ্রয়ে গিয়ে বেঁচে যান।ওই চারজনের মধ্যে ২ জনের মরদেহ রোববার সকালে উদ্ধার করা হয়। তারা সম্পর্কে বাবা ও মেয়ে বলে জানা গেছে। মেয়েটির বয়স ছিল মাত্র ১৭ বছর।খারাপ আবহাওয়ার কারণে তুষার ধসের সঙ্গে সঙ্গে কোনো উদ্ধার অভিযান চালানো যায়নি।সূত্র: এএফপিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ সাদী আমার ছোট ভাইয়ের মতো: পরীমণি
শেখ সাদী আমার ছোট ভাইয়ের মতো: পরীমণি

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার একটি পডকাস্টে অংশ নিয়ে সিঙ্গেল জীবন ও Read more

ফুলবাড়ী সীমান্তে মাদকের চালান জব্দ
ফুলবাড়ী সীমান্তে মাদকের চালান জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ, গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার (২০ Read more

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত আটক
ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত আটক

ভোলায় ১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।রবিবার (২৭ জুলাই) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা Read more

কালিয়াকৈরে বজ্রপাতে বকনা গরুর মৃত্যু
কালিয়াকৈরে বজ্রপাতে বকনা গরুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বজ্রপাতে একটি বকনা গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই Read more

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় স্বামী-স্ত্রী হাসপাতালে!
আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় স্বামী-স্ত্রী হাসপাতালে!

 ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও হাতুড়ি পেটায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাদের আলফাডাঙ্গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন