ভারতীয় জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামিকে সাবেক স্ত্রী ও সন্তানের ভরণপোষণ বাবদ প্রতি মাসে চার লাখ রুপি দিতে হবে। আজ বুধবার (২ জুলাই) কলকাতা হাইকোর্ট এই আদেশ দিয়েছে।আদালতের নির্দেশ অনুযায়ী, সাবেক স্ত্রী হাসিন জাহানের জন্য নির্ধারিত হয়েছে মাসে দেড় লাখ রুপি। তাঁদের মেয়ের শিক্ষাসহ অন্যান্য খরচের জন্য দিতে হবে আড়াই লাখ রুপি।এর আগে ২০১৮ সালে আলিপুর আদালত এক আদেশে শামিকে প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার রুপি দিতে বলেছিল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন হাসিন জাহান। শুনানি শেষে হাইকোর্ট মনে করে, আগের রায়ে নির্ধারিত অর্থের পরিমাণ যথেষ্ট নয় এবং শামির আয়ের সঙ্গে সেটি সামঞ্জস্যপূর্ণ নয়।বিচারপতি অজয় কুমার মুখার্জি রায়ে বলেন, মা ও মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এই অর্থনৈতিক সহায়তা ন্যায্য ও যুক্তিসঙ্গত।শুনানিতে হাসিন জাহানের আইনজীবীরা জানান, ২০২১-২২ অর্থবছরে মোহাম্মদ শামির বার্ষিক আয় ছিল প্রায় ৭ কোটি ১৯ লাখ রুপি, অর্থাৎ মাসে প্রায় ৬০ লাখ রুপি। তাঁদের দাবি, মা-মেয়ের মাসিক ব্যয় ছয় লাখের বেশি।২০১৪ সালে শামি ও হাসিন জাহানের বিয়ে হয়। ২০১৫ সালে তাঁদের কন্যা সন্তানের জন্ম। তবে ২০১৮ সাল থেকে সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এরপর হাসিন শামির বিরুদ্ধে গৃহনির্যাতন, বিবাহবহির্ভূত সম্পর্ক ও আর্থিক অনিয়মসহ একাধিক অভিযোগ তোলেন।২০২৩ সালে দীর্ঘদিন পর মেয়ের সঙ্গে দেখা করেন শামি। পরে ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে লিখেছিলেন, ‘অনেক দিন পর তাকে দেখে সময় থমকে গিয়েছিল… ভালোবাসি তোকে, ভাষায় বোঝানো যাবে না।’তবে এই সাক্ষাৎ নিয়ে ভিন্নমত পোষণ করেন হাসিন জাহান। তিনি বলেন, মেয়ের পাসপোর্ট নবায়নের জন্য শামির সাক্ষর প্রয়োজন ছিল বলেই দেখা করতে হয়েছে। তিনি অভিযোগ করেন, শামি মেয়ের খোঁজখবর রাখেন না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার
পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার

রাজশাহীর পুঠিয়ায় দুটি হাটে জনসাধারণের কেনাবেচার জন্য সরকারি দুটি নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন এখনো হাটে Read more

বড়াইগ্রামের বনপাড়ায় গাঁজার গাছসহ আটক ১
বড়াইগ্রামের বনপাড়ায় গাঁজার গাছসহ আটক ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সোমবার (৪ আগস্ট) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে Read more

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল পাকিস্তান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিয়েছে পাকিস্তান। বিশ্বজুড়ে যখন যুদ্ধ-বিগ্রহ, রাজনৈতিক বিভাজন ও আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে সন্দেহের মুখোমুখি Read more

ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি
ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি

পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই Read more

নেত্রকোনার চার কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য
নেত্রকোনার চার কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

নেত্রকোনায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় চার কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান চারটি হলো কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ ও Read more

প্রাইভেট হাসপাতাল সিলগালা, ডাক্তার সেজে প্রতারণা ১ লাখ টাকা জরিমানা
প্রাইভেট হাসপাতাল সিলগালা, ডাক্তার সেজে প্রতারণা ১ লাখ টাকা জরিমানা

যশোরের চৌগাছা উপজেলা শহরের সেই  মায়ের দোয়া প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাশের পল্লবী হাসপাতালের ভুয়া ডা. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন