সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গেল দু’দিন ধরে ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার সাথে বইছে দমকা বাতাস।বুধবার (২ জুলাই) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর উপ-পরিচালক মো. রিয়াদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।সাগর উত্তাল হওয়ায় সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ অবস্থায় বিআইডব্লিউটিএ ভোলার ইলিশা-লক্ষীপুর, আলেকজান্ডার-দৌলতখান, মনপুরা-তজুমুদ্দিন ও মনপুরা-ঢাকাসহ জেলার অভ্যন্তরীণ বেশ কয়েকটি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।এদিকে, লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন। যাত্রীরা বলছেন, দ্বীপ জেলা ভোলা থেকে অন্য জেলায় যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। কিন্তু, বৈরী আবহাওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মো. রিয়াদ হোসেন জানান, সমুদ্র উত্তাল হওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। এছাড়াও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত চলছে, যার ফলে নদী ও সমুদ্র বেশ উত্তাল রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ভোলার অভ্যন্তরীণ বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাবুল কি আধুনিক ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানী হতে যাচ্ছে?
কাবুল কি আধুনিক ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানী হতে যাচ্ছে?

প্রতিদিন ভোরে যখন কাবুলের শুষ্ক পাহাড়ে সূর্য উঁকি দেয়, তখন পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলো ঘুম থেকে জেগে ওঠে। এরপর তাদের Read more

ডাকাতির অভিযোগে কিশোরগঞ্জে পৌর বিএনপির নেতা বহিষ্কার
ডাকাতির অভিযোগে কিশোরগঞ্জে পৌর বিএনপির নেতা বহিষ্কার

ডাকাতি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হওয়ার পর ডাকাতি মামলায় জড়ানোর অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে Read more

নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ
নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ

টাঙ্গাইলের নাগরপুর-পাকুটিয়া সড়ক একসময় ছিল ব্যস্ততম রুটগুলোর একটি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই রুটে ছায়ার মতো ভর করেছিল অনিয়ম, দুর্নীতি ও Read more

চট্টগ্রামের একাধিক মামলার আসামি রামগড়ে চোলাই মদসহ পুলিশের জালে
চট্টগ্রামের একাধিক মামলার আসামি রামগড়ে চোলাই মদসহ পুলিশের জালে

খাগড়াছড়ির রামগড়ে চট্টগ্রামের একাধিক মামলার পলাতক পরোয়ানাভুক্ত এক আসামিকে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (০৫ জুলাই) বেলা ১১টার দিকে Read more

বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক চলছে
বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক চলছে

দুই দশক পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক। আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি Read more

সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

দেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন