জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিয়েছে পাকিস্তান। বিশ্বজুড়ে যখন যুদ্ধ-বিগ্রহ, রাজনৈতিক বিভাজন ও আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে সন্দেহের মুখোমুখি ঠিক তখনই নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করল দেশটি।মঙ্গলবার (১ জুলাই) থেকে শুরু হওয়া এই সভাপতিত্ব পাকিস্তানের জন্য প্রতীকী হলেও কৌশলগতভাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়ে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।প্রতিবেদনে বলা হয়, এই নিয়ে অষ্টমবারের মতো নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছে পাকিস্তান। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে ইসলামাবাদ, যা চলবে ২০২৬ সালের শেষ পর্যন্ত। তবে ২০১৩ সালের পর নিরাপত্তা পরিষদে এটিই পাকিস্তানের প্রথম সভাপতিত্ব।জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ জানান, “এই মুহূর্তে গোটা বিশ্ব এক অস্থিরতার মধ্যে রয়েছে— যেখানে বাড়ছে যুদ্ধ, জটিল ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।”তিনি আরও বলেন, এই অবস্থায় নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ পাকিস্তানের জন্য এক বড় দায়িত্ব।মূলত নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব মাসভিত্তিক ঘূর্ণায়মান। যদিও এতে কোনও নির্বাহী ক্ষমতা থাকে না, তবে সভাপতিত্বকারী দেশ পরিষদের আলোচনার সূচি ও দৃষ্টিভঙ্গি প্রভাবিত করতে পারে। বিশ্বের বহু মানুষ মনে করে, গাজা বা ইউক্রেন সংকটসহ বিভিন্ন ইস্যুতে নিরাপত্তা পরিষদ এখন কার্যত অচল। তাই পাকিস্তানের এই নেতৃত্ব আন্তর্জাতিক মহলের নজরে থাকবে।পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম বলেন, “পাকিস্তান সব সময় শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে। আমরা সংলাপ ও কূটনীতির একনিষ্ঠ সমর্থক”। তিনি প্রতিশ্রুতি দেন, পাকিস্তান সংঘবদ্ধ পদক্ষেপ ও স্বচ্ছতা, অন্তর্ভুক্তি ও দায়বদ্ধতা নিশ্চিত করতে কাজ করবে।উল্লেখ্য, জাতিসংঘের ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স) ও ১০টি অস্থায়ী সদস্য রয়েছে, যাদের মেয়াদ দুই বছর। প্রতিটি সদস্য এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে থাকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বিজিবি
নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বিজিবি

নওগাঁ জেলার পোরশা থানাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (৩ জানুয়ারি) Read more

জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এখনো আইসিইউতে রয়েছেন। তবে তার জ্ঞান ফিরেছে। তিনি ঢাকা মেডিকেল Read more

‘নতুন আশ্বাসের বাস্তব রূপ দেখার অপেক্ষায় সবাই’
‘নতুন আশ্বাসের বাস্তব রূপ দেখার অপেক্ষায় সবাই’

বরিশাল নগরীর কাউনিয়া এলাকার, যা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড পুরানপাড়া হিসেবে পরিচিত। এখানের বাসিন্দারা সিটি কর্পোরেশনের আওতাধীন ভোটার হলেও দীর্ঘ Read more

এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়: ফজলুর রহমান
এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ১৪ সালে এমপি ভোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন