পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে করছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে শেষ হয়ে গেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ দলের এখন ওয়ানডে মিশন শুরু। আগামীকাল বুধবার (২ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।বাংলাদেশ সময় বিকেল তিনটাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ। এর আগে, সোমবার থেকে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে ওয়ানডে দলের ক্রিকেটাররা।এদিকে এই সিরিজের মধ্য দিয়ে টাইগারদের ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি ক্রিকেটর সব সংস্করণেই বাজে পারফরম্যান্স করছে বাংলাদেশ। তাই ভক্ত সমর্থকদের আশা মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই দুঃসময় পার হবে। ওয়ানডে সিরিজটির জন্য আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। মিরাজের নেতৃত্বাধীন দলে জায়গা পেয়েছেন দুই বছর জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ নাঈম।কলম্বোয় ২ জুলাই সিরিজ শুরুর পর একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই। ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধ
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধ

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট Read more

ভোট স্থগিতের ক্ষমতা রাখেন রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার: ইসি
ভোট স্থগিতের ক্ষমতা রাখেন রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার: ইসি

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার Read more

১১ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১১ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ১৯ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

পাংশায় শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটে আহত ৫
পাংশায় শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটে আহত ৫

রাজবাড়ীর পাংশায় এক শিশু পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারে পাঁচজনের অধিক Read more

যশোরে পুলিশ পরিচয়ে দম্পতির প্রতারণার ফাঁদ!
যশোরে পুলিশ পরিচয়ে দম্পতির প্রতারণার ফাঁদ!

যশোরে কখনো পিবিআই আবার কখনো পুলিশ পরিচয়ে মেহেদি হাসান শাহিন দম্পতি অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা স্বামী স্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন