কুমিল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে নির্মিত ম্যুরাল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। নগরীর রাজবাড়ি এলাকার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পাশে অবস্থিত ওই ম্যুরালটি ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা মহলসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।বুধবার (২৫ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যুরাল ভাঙার ছবি ছড়িয়ে পড়লে দ্রুতই তা ভাইরাল হয়ে পড়ে। দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। কুমিল্লার মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা ঘটনাটিকে ‘ইতিহাস ও আত্মমর্যাদার উপর হামলা’ হিসেবে অভিহিত করেছেন।কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল বলেন, ‘বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে রফিকুল ইসলামের অবদান জাতি চিরকাল স্মরণে রাখবে। তার স্মরণে স্থাপিত একটি ম্যুরাল ভেঙে ফেলা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত ম্যুরালটি পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।’জেলা প্রশাসন জানায়, ২০১৪ সালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পাশে শহীদ মিনার ও রফিকুল ইসলামের ম্যুরালটি নির্মাণ করা হয়। পাশেই ছিল তার পৈত্রিক বাড়ি। প্রতি বছর শিক্ষার্থীরা সেখানে শ্রদ্ধা নিবেদন করে আসছিলেন।ঘটনার বিষয়ে জানতে চাইলে কলেজটির শিক্ষকরা মুখ খুলতে নারাজ থাকলেও জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তবে আমরা রফিকুল ইসলামের স্মৃতিকে সম্মান জানাতে ম্যুরালটি পুনঃস্থাপনসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেব।’উল্লেখ্য, ১৯৯৮ সালের ৯ ফেব্রুয়ারি রফিকুল ইসলাম জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানকে চিঠি লিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেন। তার এ উদ্যোগ ১৯৯৯ সালে ইউনেস্কোর অনুমোদন পায় এবং ২০০০ সাল থেকে দিবসটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালে তার সংগঠন একুশে পদকে ভূষিত হয়।রফিকুল ইসলাম ২০১৩ সালের ২১ নভেম্বর কানাডার ভ্যাঙ্কুভারে মৃত্যুবরণ করেন। ইতিহাসের এই মহান সৈনিকের স্মৃতিতে নির্মিত ম্যুরাল ভেঙে ফেলার ঘটনায় কুমিল্লার সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করে দ্রুত জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিকিট ছাড়াই ট্রেনে যাত্রী, কিশোরগঞ্জে রেলের লাখ টাকা বাণিজ্য!
টিকিট ছাড়াই ট্রেনে যাত্রী, কিশোরগঞ্জে রেলের লাখ টাকা বাণিজ্য!

কিশোরগঞ্জ থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে টিকিট ছাড়া যাত্রীদের ভ্রমণের সুযোগ করে দিয়ে অবৈধভাবে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে অসাধু Read more

ঢাকা-আরিচা মহাসড়কে অচল স্ট্রিটলাইট, রাতে বাড়ছে অপরাধ
ঢাকা-আরিচা মহাসড়কে অচল স্ট্রিটলাইট, রাতে বাড়ছে অপরাধ

দেখভালের অভাবে কাঙ্ক্ষিত  সুফল মিলছে না ঢাকা-আরিচা মহাসড়কের স্ট্রিটলাইট বাতির। কোটি কোটি টাকার স্ট্রিট লাইট পড়ে আছে খাম্বার উপরে। কিন্তু Read more

বরিশালে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
বরিশালে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

বরিশালের মেঘনা নদী ও সংলগ্ন খাল থেকে নিষিদ্ধ ঘোষিত জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ Read more

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো ১,০৫০ টাকা
স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো ১,০৫০ টাকা

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের Read more

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুতে বিজয়ী শিবির প্যানেলের দোয়া
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুতে বিজয়ী শিবির প্যানেলের দোয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পুরো প্যানেলের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী Read more

পঞ্চগড়ে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আটটায় দেবীগঞ্জ করতোয়া সেতুর টোল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন