ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। গ্রুপ ‘ই’ থেকে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারের ষোলোর দৌড়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। তবে শেষটা ভালো হয়নি আর্জেন্টাইন ক্লাবটির। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে বিদায় নিতে হয়েছে তাদের। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় ভোরে য়াশিংটনের লুমেন ফিল্ডে মুখোমুখি হয় ইন্টার মিলান ও রিভার প্লেট। আক্রমণ-পাল্টা আক্রমণে রোমাঞ্চকর ছিল এই ম্যাচ। তবে শেষ হাসি হেসেছে ইতালিয়ান জায়ান্টরা। ২-০ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত হয়েছে দলটির।গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের খেলোয়াড়ই মেজাজ হারিয়েছেন বেশ কয়েকবার। সব মিলিয়ে ৮ বার হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। সেই সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল ও লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে। এদিন প্রথমার্ধ ছিল গোলশূণ্য। একাধিকবার চেষ্টা করেও ডেডলক কেউই ভাঙতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলার চিত্র। ম্যাচের ৬৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিভার প্লেটের ডিফেন্ডার লুকাস মার্টিনেজ কুয়ার্তা। এরপরই ঘুরে দাঁড়ায় ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে ডেডলক ভাঙেন ১৯ বছর বয়সী পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইন্টার। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ৩ মিনিটের মাথায় ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি আরও একটি গোল আদায় করে নিলে শেষ ষোলোতে পা রাখে ইতালিয়ান ক্লাবটি।ইন্টার মিলান ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকেই চলে গেলো নকআউট রাউন্ডে। এই গ্রুপ থেকে ওঠা আরেকটি দল সার্জিও রামোসের মন্টেরি (পয়েন্ট ৫)। আর ৩ ম্যাচে একটি জয়, ড্র ও হার নিয়ে রিভার প্লেটের পয়েন্ট ৪।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস Read more

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু
নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনালয় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ ফার্নান্দো মার্টিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তার Read more

কর্ণাটকের গুহা থেকে উদ্ধার রুশ নারী ও তার সন্তানদের ঘিরে রহস্য
কর্ণাটকের গুহা থেকে উদ্ধার রুশ নারী ও তার সন্তানদের ঘিরে রহস্য

দক্ষিণ ভারতের কর্ণাটকের এক গুহায় ছোট দুই কন্যাসন্তানকে নিয়ে বসবাস করতে থাকা একজন রুশ নারীর গল্পকে একত্রে জোড়ার চেষ্টা করছে Read more

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন Read more

ছুটির দিনে যেমন থাকবে রাজধানী আবহাওয়া
ছুটির দিনে যেমন থাকবে রাজধানী আবহাওয়া

রাজধানী ঢাকা এবং তার আশপাশের এলাকায় আজও গরমের প্রভাব অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা Read more

নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান
নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চলমান বন্দিবিনিময় প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির। তিনি সতর্ক করে বলেছেন, গাজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন