পঞ্চগড়ের দেবীগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আটটায় দেবীগঞ্জ করতোয়া সেতুর টোল প্লাজার সামনে থেকে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন- তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মাহিরুল ইসলামের ছেলে জামিরুল ইসলাম (৩১)। তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অপরজন একই ইউনিয়নের সর্দারপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে মকছেদুল ইসলাম (২৭)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ পিস ইয়াবা।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এবং ইয়াবার মূল্য সাত হাজার টাকা।এ ঘটনায় এসআই ফারুক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা বলেন, মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে যা যা করা দরকার তাই করা হবে। গ্রেফতার আসামিদের শনিবার আদালতে সোপর্দ করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা, সাবেক সংসদ সদস্য Read more

বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি
বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি

আজ বাবা দিবস। কিন্তু আমার জন্য এই দিনটা শুধু ভালোবাসার নয়, কষ্টেরও। আমি প্রবাসে, আর আমার বাবা পৃথিবী ছেড়ে চলে Read more

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের Read more

খুব সহজেই বানিয়ে ফেলুন দই ফুলকপি
খুব সহজেই বানিয়ে ফেলুন দই ফুলকপি

বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। এর মধ্যে ফুলকপি অন্যতম। সুস্বাদু এই সবজি দিয়ে তৈরি করা যায় নানা পদের খাবার। Read more

মুখ থুবড়ে পড়েছে টেলিফোন এক্সচেঞ্জের কার্যক্রম
মুখ থুবড়ে পড়েছে টেলিফোন এক্সচেঞ্জের কার্যক্রম

যখন মোবাইল ছিল না তখন দূর-দূরান্তে অবস্থানরত আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম ছিল টেলিফোন। সময়ের ব্যবধানে মোবাইল সহজলভ্য হওয়ায় Read more

বাংলাদেশে-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ
বাংলাদেশে-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সূচি অনুযায়ী আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন