কেনিয়ার রাজধানী নাইরোবি এবং আশপাশের এলাকায় সরকারবিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০০ জনের বেশি মানুষ। বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি এবং নতুন কর নীতির প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায় নামলে পুলিশ জলকামান, কাঁদানো গ্যাস ও গুলি ছোড়ে।মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশন (কেএনসিএইচআর) নিশ্চিত করেছে, সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন।বিক্ষোভকারীদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী গুলি চালানোর পাশাপাশি আগের সপ্তাহে মোটরসাইকেলযোগে লাঠিসহ কিছু ব্যক্তি ‘সন্ত্রাসী কায়দায়’ হামলা চালিয়েছিল শান্তিপূর্ণ মিছিলে। তাদের দাবি, এই হামলাকারীদের সঙ্গে পুলিশের যোগসাজশ ছিল।বিক্ষোভকারীরা রাজধানী নাইরোবির কেন্দ্রস্থলে কেনিয়ার জাতীয় পতাকা এবং গত বছর পুলিশের গুলিতে নিহতদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিল করেন। কেউ কেউ আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।এদিকে, মঙ্গলবার (২৪ জুন) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ কয়েকটি দেশের দূতাবাস এক যৌথ বিবৃতিতে সব পক্ষকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা এবং সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে।বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি বলেন, ‘দেশকে ধ্বংস করবেন না।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোবারক মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত পৌনে ১০টার Read more

সিনেমা হলে ‘রাক্ষস’ উন্মাদনা, প্রশংসায় ভাসছেন সিয়াম
সিনেমা হলে ‘রাক্ষস’ উন্মাদনা, প্রশংসায় ভাসছেন সিয়াম

ঈদুল ফিতরের আমেজ আর প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড়— সব মিলিয়ে দেশের সিনেমা অঙ্গনে এখন উৎসবের হাওয়া। এই খুশির জোয়ারে শামিল Read more

তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী
তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী

'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছিলেন, যেখানে তিনি শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় Read more

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় তিন যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় তিন যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮) নামের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৯ জুন) রাত Read more

প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!
প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!

বিচারের রায় না মেনে উল্টো প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন ছোট ভাই রুবেল বড়ুয়ার মাথা ফাটালেন বড় ভাই রনতোষ বড়ুয়া। শুক্রবার Read more

পলাশবাড়ীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ২
পলাশবাড়ীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ২

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছে।এ সময় ২জন গুরুত্বর আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে।নিহত ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন