মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি খালের কচুরিপানা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮:৩০ এর দিকে (২৬.০৬.২০২৫) স্থানীয় লোকজন খালের পাশের রাস্তা দিয়ে চলাচল করছিল। হঠাৎ খালের ভিতর থেকে দুর্গন্ধ আসে এবং আশপাশের চারদিক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরেই খালের ভিতরে কচুরিপনার মধ্যে একটি অর্ধ গলিত লাশ দেখতে পায় তারা। পরে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সংগ্রহ করে লাশটি উদ্ধার করে এবং কালকিনি থানায় নিয়ে আসা হয়।স্থানীয় বাসিন্দা সুবাস বলেন, ‘এই পাশ দিয়ে বাজারে যাচ্ছিলাম। সামনে এগিয়ে যেতে দেখি অনেক লোকজন এবং দুর্গন্ধে ভরে গেছে চারপাশ। খালে ভাসছে একটি অর্ধ গলিত লাশ।’এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘সংবাদ পেয়ে কালকিনি থানার পুলিশসহ নৌপুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় পানিবন্দি ২০ পরিবার ও একটি স্কুল, দুর্ভোগে শিশু ও অভিভাবকরা
বাঘায় পানিবন্দি ২০ পরিবার ও একটি স্কুল, দুর্ভোগে শিশু ও অভিভাবকরা

ছোট ছোট শিশু, বয়স্ক মানুষ আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠেছে একটি নিরীহ জনপদ। কিন্তু বর্তমানে প্রায় ২০টি Read more

শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সংগঠন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার Read more

নুরের ওপর হামলা আমাদের জন্য একটা মেসেজ: হাসনাত আবদুল্লাহ
নুরের ওপর হামলা আমাদের জন্য একটা মেসেজ: হাসনাত আবদুল্লাহ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে একটি মেসেজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক Read more

শেরপুরে গলায় ফাঁস দেওয়া নারীর লাশ উদ্ধার
শেরপুরে গলায় ফাঁস দেওয়া নারীর লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে সান্তনা বিশ্বাস (২৫) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার Read more

সিরাজদিখানে হাউজিং ব্যবসা বিরোধে ঘরে আগুন ও ভাঙচুর
সিরাজদিখানে হাউজিং ব্যবসা বিরোধে ঘরে আগুন ও ভাঙচুর

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের বেগম বাজারে রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন