যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অন্তত ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে, যা ‘এক প্রজন্মে যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থানের সবচেয়ে বড় শক্তিবৃদ্ধি’ হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দফতর।দ্য হেগে বুধবার অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে স্টারমার নিজেই এই যুদ্ধবিমান কেনার ঘোষণা দেবেন। সেখানেই ন্যাটো নেতারা প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর একটি বড় পরিকল্পনা অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা কেবল সাবমেরিন নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ।স্টারমার এক বিবৃতিতে বলেন, চরম অনিশ্চয়তার এই যুগে আমরা আর শান্তিকে নিশ্চিত বলে ধরে নিতে পারি না। এ কারণেই আমার সরকার আমাদের জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ করছে।তিনি আরও বলেন, দুই ধরনের অস্ত্র বহনে সক্ষম এই এফ-৩৫ যুদ্ধবিমানগুলো আমাদের বিশ্বসেরা রয়াল এয়ার ফোর্সের এক নতুন যুগ সূচিত করবে এবং যুক্তরাজ্য ও আমাদের মিত্রদের হুমকির মুখে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।ন্যাটোর মহাসচিব মার্ক রুট এ বিষয়ে দেয়া এক বিবৃতিতে বলেন, তিনি যুক্তরাজ্যের এই ঘোষণাকে ‘ন্যাটোর প্রতি আরো একটি বলিষ্ঠ ব্রিটিশ অবদান’ হিসেবে দেখছেন।এফ-৩৫এ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের কম্পানি লকহিড মার্টিন নির্মিত এবং এটি যুক্তরাজ্যের এয়ার ফোর্সে ব্যবহৃত এফ-৩৫বি মডেলের মতো হলেও পারমাণবিক বোমা বহন করার পাশাপাশি প্রচলিত অস্ত্রও বহন করতে পারে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালিসহ ন্যাটোর সাতটি সদস্য রাষ্ট্র ইতিমধ্যেই ইউরোপে এমন যুদ্ধবিমান মোতায়েন করেছে, যেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি বিপজ্জনক বি৬১ পারমাণবিক বোমা বহনে সক্ষম। যুক্তরাজ্যও একই ধরনের বোমা বহন করবে বলে জানিয়েছে এএফপি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের চার লক্ষ বিশ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে ২৭ বিজিবি
ফের চার লক্ষ বিশ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে ২৭ বিজিবি

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ কাচালং বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি।সোমবার (২৭ অক্টোবর) Read more

করিমগঞ্জে একসঙ্গে তিন কন্যার জন্ম, সুস্থ আছে সবাই
করিমগঞ্জে একসঙ্গে তিন কন্যার জন্ম, সুস্থ আছে সবাই

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন নেকলেস বেগম (১৯) নামে এক প্রসূতি।মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে করিমগঞ্জ Read more

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে ঢাকা Read more

বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ
বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ

বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির Read more

গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ, বিক্ষোভ
গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ, বিক্ষোভ

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা, প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল Read more

নদীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝাঁপ, লাশ খুঁজছে পরিবার
নদীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝাঁপ, লাশ খুঁজছে পরিবার

ভোলা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া এমভি কর্নফুলি -১১ লঞ্চ থেকে সেকান্তর রাঢ়ী (৩৪) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নদীতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন