বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. খাইরুল ইসলাম বকুলের বিরুদ্ধে। এ নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।সদ্য ঘোষিত এ আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে (০৭ জুলাই) উপজেলা বিএনপির আহবায়ক এড. মো. জালাল উদ্দীনের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নের ৩টি ওয়ার্ডের পদবঞ্চিত নেতা-কর্মীরা।অভিযোগ ও দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পাটুয়াভাঙ্গা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। একটি ওয়ার্ড কমিটি স্থগিত রয়েছে। এর মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ঘোষিত কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই ৩টি ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির আহবায়ক বকুল মিয়া বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের ওইসব ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করেছেন।পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির কর্মী মো. আক্তারুজ্জামান শাহীন বলেন, ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দোসর বজলুর রহমানকে সভাপতি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আমাদের বিরুদ্ধাচরণ করেছে, তাদেরকে আজকে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে। আমরা এ কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।একই এলাকার বিএনপি কর্মী মো. ফারুক ও সুমন আকন্দ বলেন, ২ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আলামিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সে গত বছরের (০৪ আগস্ট) ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের ওপর হামলা চালিয়েছিল। এছাড়াও প্রতিটি ওয়ার্ড কমিটিতেই আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন পদ দেওয়া হয়েছে। আমরা এসব কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।এ বিষয়ে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক খাইরুল ইসলাম বকুল বলেন, বিএনপির সিনিয়র সাতজন নেতা দিয়ে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমেই ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আমার একক কোনো সিদ্ধান্তে কমিটি গঠন করা হয়নি। এরপরও যদি কোনো কমিটির বিষয়ে অভিযোগ থাকে, সেটিও যাচাই করে দেখা হবে।এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক এড. মো. জালাল উদ্দীন বলেন, এ ব্যাপারে কয়েকটি ওয়ার্ড থেকে লিখিত অভিযোগ পেয়েছি। দলের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ
টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির সময় সরকারি ৪০ বস্তা চাল একটি পিকআপভ্যানসহ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এ ঘটনায় পিকআপভ্যান চালক Read more

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮টি অবৈধ জাল জব্দ
মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮টি অবৈধ জাল জব্দ

কুমিল্লার মেঘনা উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল Read more

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ খেতাব দিলেন ট্রাম্প
নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ খেতাব দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় প্রায় ২ বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী Read more

গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত
গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে ৭ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। Read more

পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’
পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’

হরমুজ প্রণালি নিয়ে আরও বিপাকে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালি খুলে দিতে সাহায্য চাওয়ার পর তা নাকচ Read more

দেশ ছাড়লেন শেখ হাসিনার চাচা শেখ কবির
দেশ ছাড়লেন শেখ হাসিনার চাচা শেখ কবির

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন। রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন