ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। তার নাম মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও ফার্সের প্রতিবেদন সূত্রে এমন তথ্য জানা গেছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদের সঙ্গে যুক্ত একটি সাইবার দলের প্রধান ছিলেন শায়েস্তেহ। তাকে ২০২৩ সালের শেষ দিকে গ্রেফতার করা হয়।গত ১২ জুন দিবাগত রাত থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ। এর মধ্যে ১৬ জুন প্রথমজনকে এবং ২২ জুন দ্বিতীয়জনের ফাঁসি কার্যকর করা হয়।মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই ইরানে মৃত্যুদণ্ড কার্যকর এবং যথাযথ বিচারপ্রক্রিয়া অনুসরণ না করার প্রবণতার কঠোর সমালোচনা করে আসছে। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েলএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু
তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন Read more

শীতে কাঁপছে কুড়িগ্রাম, খড়কুটোর আগুনেই ভরসা অসহায়দের
শীতে কাঁপছে কুড়িগ্রাম, খড়কুটোর আগুনেই ভরসা অসহায়দের

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রা ক্রমাগত কমতে থাকায় জেলার জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। মধ্যরাত থেকে Read more

লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ব্যবসায়ী নিহত
লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শাহ আলম (৫৫) নামে ১ জন নিহত হয়েছেন। শুক্রাবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন