চলতি বছরে বেশ কিছুদিন লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। অনেক বছর পর তারা এমন ছুটি উপভোগ করেছেন। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে আরও দুটি দীর্ঘ ছুটি।চলতি ২০২৫ সালের শেষ চার মাসে আরও বেশ কয়েকটি ছুটি পাবেন তারা। এর মধ্যে কিছু ছুটি বৃহস্পতিবার পড়ায় টানা তিন দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি চার দিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি।সাধারণ ছুটি পড়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদ-ই-মিলাদুন্নবী (৬ সেপ্টেম্বর, শনিবার), দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টে জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।এর মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। একদিনসহ দুই দিন সরকারি ছুটি থাকবে দুর্গাপূজায়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় চার দিন ছুটি পাবেন চাকরিজীবীরা।এ ছাড়াও তিন দিনের লম্বা ছুটি আছে ডিসেম্বর মাসে। বড় দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সরকারি ছুটি, এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।এর আগে, চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। ঈদুল ফিতরের ছুটি ছিল টানা ৯ দিন। আর ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটান চাকরিজীবীরা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা

দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রসিকিউটর মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন। অভিযোগটি তার ২০২৪ সালের Read more

জীবননগরে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
জীবননগরে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

চুয়াডাঙ্গার জীবননগরে চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষিদের। বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের সবজি খেতেই পচে Read more

গণধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থীকে বহিষ্কার
গণধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থীকে বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের পদযাত্রার হুমকি দেওয়ার Read more

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান
ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। Read more

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) থেকে বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন