নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা সভাকক্ষে মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এরপর একটি র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সরকার। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, মৎস্য কর্মকর্তা জোৎস্না আরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, বন কর্মকর্তা এস. এম. মঞ্জুরুল কাদের এবং হিসাবরক্ষণ কর্মকর্তা শাখাওয়াতুল ইসলাম।ভূমি কর্মকর্তা জানান, মেলায় ই-নামজারি আবেদন গ্রহণ ও নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খাস জমি বন্দোবস্ত, ক্ষতিপূরণ বিতরণ, ভিপি লিজ নবায়ন, অনলাইনে খতিয়ান কপি, মৌজা ম্যাপ বিতরণসহ জরিপভিত্তিক বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। ২৭ মে পর্যন্ত চলবে এ মেলা।সেবা নিতে আসা নাগরিকদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে মেলায় কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: ফখরুল
বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে বারবার। বিএনপিকে ধ্বংস করে Read more

গোলাপগঞ্জে পলিশেডে টমেটো চাষ, সম্ভাবনা দেখালেন শাহজাহান
গোলাপগঞ্জে পলিশেডে টমেটো চাষ, সম্ভাবনা দেখালেন শাহজাহান

ঋতুর হিসাব বদলে দিয়ে গ্রীষ্মকালেই শীতকালীন সবজি চাষ—এ যেন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে সিলেটের গোলাপগঞ্জে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় Read more

আনোয়ারায় স্কুল গেইটে সড়কে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি
আনোয়ারায় স্কুল গেইটে সড়কে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের উপর এবং বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হেলে পড়েছে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি। এতে যে কোনো মুহূর্তে ঘটতে Read more

গাজায় একদিনে নিহত আরও ৭৯
গাজায় একদিনে নিহত আরও ৭৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এতে করে Read more

পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩
পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

গার্মেন্টস কর্মী মায়ের কাছে ঈদে খেলনার আবদার করেছিল ৬ বছরের ছোট্ট লামিয়া। কিন্তু সেই খেলনা পাওয়া হলো না তার। লামিয়ার Read more

কোহলিকে ছাড়িয়ে মান্ধানার রেকর্ড
কোহলিকে ছাড়িয়ে মান্ধানার রেকর্ড

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য নজির গড়লেন স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে বেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন