সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছ। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।সোমবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, কাসরুক অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয়। হামলার ধরন বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো জানায়, ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকাজুড়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার পর মার্কিন সেনারা পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় ব্যাপক নজরদারি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাজুড়ে ড্রোন ও সামরিক হেলিকপ্টারের গতিবিধি লক্ষ্য করা গেছে।বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পটভূমিতে একটি বড় বার্তা বহন করছে। সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে, এই হামলাটি সেই প্রেক্ষাপটেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।সিরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর অতীতে একাধিকবার রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর এসব হামলার দায় দেওয়া হলেও, অনেক ক্ষেত্রেই হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।এদিকে, এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদা বিতর্কে মুখ খুললেন বাঞ্ছারামপুরের ইউএনও
চাঁদা বিতর্কে মুখ খুললেন বাঞ্ছারামপুরের ইউএনও

জাতীয় দিবস উদযাপন ঘিরে প্রশাসনের বিরুদ্ধে প্রচলিত ‘চাঁদা আদায়’ সংক্রান্ত অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল Read more

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ
বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে ৮টি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট Read more

ইসরাইলজুড়ে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬
ইসরাইলজুড়ে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই হামলায় এখন পর্যন্ত ইসরাইলে অন্তত Read more

হলিউডের খ্যাতিমান পরিচালক রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু
হলিউডের খ্যাতিমান পরিচালক রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

হলিউডের খ্যাতিমান পরিচালক ও অভিনেতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনারের রহস্যজনক মৃত্যু হয়েছে।  বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রোববার ( ১৪ Read more

১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এই জামাতে প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন। Read more

উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা

রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজারে সিন্ডিকেটের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। অভিজাত এলাকা হিসেবে পরিচিত উত্তরা—এই অজুহাতে বাজারটিতে নিত্যপ্রয়োজনীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন