হলিউডের খ্যাতিমান পরিচালক ও অভিনেতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনারের রহস্যজনক মৃত্যু হয়েছে।  বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রোববার ( ১৪ ডিসেম্বর) বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তারকা দম্পতির বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের ডাকাতি ও হত্যাকাণ্ড তদন্ত ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনাটিকে “সম্ভাব্য হত্যাকাণ্ড” হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত রব রেইনারের বয়স ৭৮ বছর এবং তার স্ত্রী মিশেল রেইনারের বয়স ৬৮ বছর।রব রেইনার হলিউডে বিখ্যাত কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন। এর মধ্যে আছে, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’-এর মতো জনপ্রিয় ও ক্লাসিক সিনেমা।১৯৭০’র দশকে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’-তে ‘মিটহেড’ চরিত্রে অভিনয় করে রব রেইনার ব্যাপক পরিচিতি পান। তিনি ১৯৭১ থেকে ১৯৮১ সাল পর্যন্ত অভিনেত্রী পেনি মার্শালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন এবং তিনি মার্শালের কন্যা, অভিনেত্রী ট্রেসি রেইনারের দত্তক পিতা।পরবর্তীতে ১৯৮৯ সালে রব রেইনার অভিনেত্রী ও আলোকচিত্রী মিশেল রেইনারকে বিয়ে করেন। তাদের সংসারে তিন সন্তান, জেক, নিক ও রোমি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা
প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

বাজারে কোথাও পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন Read more

সদস্যপদ স্থগিত প্রত্যাহারে উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
সদস্যপদ স্থগিত প্রত্যাহারে উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা থেকে সদস্যপদ স্থগিত হওয়া উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রোববার (৪ Read more

রাফিনহা, লোপেজ, লেভানদোভস্কির জোড়া গোলে বার্সেলোনার বড় জয়
রাফিনহা, লোপেজ, লেভানদোভস্কির জোড়া গোলে বার্সেলোনার বড় জয়

আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে পুনরায় মাঠে ফিরেছে লা লিগা। চতুর্থ ম্যাচ ডে-তে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। পুরোটা সময় দাপুটে পারফরম্যান্স Read more

ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত
ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত

আগামী ১ জুলাই উদযাপিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে Read more

পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অভিবাসী আটক
পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অভিবাসী আটক

মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। রোববার (৪ মে) দুটি পৃথক স্থানে অভিযানে ২০ জন Read more

টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে
টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

টানা তৃতীয় দিনের মতো কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছেে এ অঞ্চলে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন