ফরিদপুরের সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. বাচ্চু মাতুব্বর (৪০) নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে তার পায়ের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এ ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাচ্চু বড়দিয়া এলাকার কাঠালবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাতুব্বরের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদকের টাকা ভাগাভাগি ও মাদক সেবন নিয়ে বাচ্চু মাতুব্বরের সাথে স্থানীয় বাবলু মাতুব্বরের বিরোধ চলছিল। তারা দুজনেই মাদকসেবী ও ব্যবসায়ী। এই বিরোধের জেরে আনুমানিক ৩ মাস আগে বাবলুকে মারধর করে বাচ্চু। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাত ৮টার দিকে চাপাতি দিয়ে বাচ্চুকে এলোপাতাড়ি কোপায় বাবলু। এতে বাচ্চুর ডান পায়ের ৫টি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান আরো বলেন, ‘পূর্ববিরোধ ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে বাচ্চু নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাচ্চুকে কোপানোর ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা Read more

বড় জয়ে ওয়ানডে সিরিজও লঙ্কানদের
বড় জয়ে ওয়ানডে সিরিজও লঙ্কানদের

শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করার পর দ্বিতীয়টিতে হেরেছিল বাংলাদেশ। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এবার Read more

২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র বিক্রির অভিযোগ
২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র বিক্রির অভিযোগ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ Read more

সালিশে চোর সাব্যস্ত, অপমান সইতে না পেরে নারীর আত্মহত্যা
সালিশে চোর সাব্যস্ত, অপমান সইতে না পেরে নারীর আত্মহত্যা

পটুয়াখালীর গলাচিপায় চুরির অপবাদ সহ্য করতে না পেরে সেলিনা বেগম (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।রবিবার (২২ Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে আরো ১৫ জনকে পুশ ইন
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরো ১৫ জনকে পুশ ইন

পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ও অমরখানা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন