রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন স্পিকার না প্রধান বিচারপতি- এই বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৭ জুলাই তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।সোমবার (২৩ জুন) এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।এর আগে, গত ১০ মার্চ গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী একটি রিট আবেদন করেন, যেখানে তিনি ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির মাধ্যমে শপথ গ্রহণের বিধান পুনর্বহালের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে ১১ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন।আজ রিটটি হাইকোর্টের কার্যতালিকায় ৪ নম্বর ক্রমিকে ওঠে। রিট আবেদনকারীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী ওমর ফারুক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।পরে আইনজীবী ওমর ফারুক জানান, শুধু শুনানির তারিখ নির্ধারণের জন্যই বিষয়টি কার্যতালিকায় ওঠে। এখনো রুলের জবাব পাওয়া যায়নি। রুলের ওপর চূড়ান্ত শুনানির জন্য আদালত ৭ জুলাই দিন নির্ধারণ করেছেন।রুলে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়। সংবিধানের চতুর্থ সংশোধনীর আগে প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাতেন প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টকে শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি। চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টের শপথ পাঠ করানোর বিধানে পরিবর্তন আনা হয়। এরপর প্রেসিডেন্টকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টা ও তার দলের প্রশংসায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
প্রধান উপদেষ্টা ও তার দলের প্রশংসায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। Read more

ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে নতুন করে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছাবে Read more

বিরামপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
বিরামপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

দিনাজপুরের বিরামপুরে বজ্রপাতে ডিস্ট্রিক্ট প্রিন্স (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের Read more

এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল
এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল

বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। ইন্ডিয়া টুডে থেকে জানা যায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রমবর্ধমান সাইবার Read more

পিরোজপুরে ব্যবসায়ী হত্যা: ৬ জনের যাবজ্জীবন, ১ জনের ২বছরের কারাদণ্ড
পিরোজপুরে ব্যবসায়ী হত্যা: ৬ জনের যাবজ্জীবন, ১ জনের ২বছরের কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবৎজীবন কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে Read more

ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা
ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা

দীর্ঘ আড়াই দশক পর দাবি পূরণ হতে যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন 'ফটিকছড়ি উত্তর' এলাকার বাসিন্দাদের। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন