৪টি চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে দেশ আবারও অস্থিতিশীলতার ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।সোমবার (২৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘দ্য স্টেট রিফর্মস অ্যান্ড ইলেকশন ডিসকোর্স ইন ট্রানজিশনাল ডেমোক্রেসিস: ফ্রম মাস আপরাইজিং টু ইলেকশন অ্যান্ড স্টেট বিল্ডিং’-এ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।৪টি বড় চ্যালেঞ্জের কথা তুলে ধরে আলী রীয়াজ বলেন: (১) শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন, (২) রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার, (৩) দায়মুক্তির সংস্কৃতি দূরীকরণ, এবং (৪) আন্তর্জাতিক ভূ-রাজনীতির সঙ্গে কার্যকর খাপ খাওয়ানো। এই ৪টি চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হলে বাংলাদেশ আবারও রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হতে পারে।অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশে টেকসই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য শুধু কোনো অস্থায়ী সরকার নয় বরং সব রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যেসব দেশ শান্তিপূর্ণ ক্ষমতার পালাবদলে সফল হয়েছে, তারা গণতন্ত্রে ফেরার পথটিও মসৃণ করেছে।তিনি বলেন, বাংলাদেশকে এখনই এমন পদক্ষেপ নিতে হবে, যেন পূর্বের মতো স্বৈরতন্ত্রে ফিরে যাওয়ার কোনো পথ না থাকে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশের মতো রাজনৈতিক অস্থিরতায় না পড়ে বরং গণতন্ত্রে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হবে।রাষ্ট্র সংস্কারের গুরুত্ব তুলে ধরে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি আগের স্বৈরতান্ত্রিক ধারা বহন করে চলে, তাহলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে। সাংবিধানিক ও আইনগত সংস্কারের মাধ্যমে এমন কাঠামো তৈরি করতে হবে, যা স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তির ঝুঁকি কমাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন
শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন

মৃত দলীয় কর্মী রফিকুল ইসলামের নাতনির বিয়েতে আর্থিক সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতারা।বিয়ের পিঁড়িতে বসতে Read more

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশু শামীম (১০) মারা গেছে। উদ্ধারের তিন দিন পর Read more

বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?
বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?

বেআইনি ভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের ধরতে যে অভিযান চলছে কয়েকটি রাজ্যে, সেখানে ধৃতদের কি বাংলাদেশে ফেরত পাঠানোর পদ্ধতি আইনসম্মত?

২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল
২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট Read more

উত্তরায় ভবনে আগুন: এলাকায় শোকের মাতম
উত্তরায় ভবনে আগুন: এলাকায় শোকের মাতম

শ্বাসনালি বন্ধ হয়ে একই পরিবারের তিনজনসহ ছয়জন মারা গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর Read more

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় হকার নিহত
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় হকার নিহত

যশোর শহরের পালবাড়ি ভাস্কর্যমোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মিজানুর রহমান (৬০) নামে একজন হকার নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন