আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় পুলিশের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম নাহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।শনিবার (১৩ সেপ্টেম্বর) তদন্ত কর্মকতার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা ফতেহ মো. ইফতেখারুল আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আদেশ দেন।কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, গত ১৯ আগস্ট আসামি নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে তিনি ডিএমপি’র গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হন। এতে আরও বলা হয়, ‘শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ট্রাইব্যুনাল বন্ধ থাকায় তাকে সরাসরি আদালতে সোপর্দ করা সম্ভব হয়নি। ফলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কাস্টডি ওয়ারেন্ট ইস্যু করে তাকে কারাগারে পাঠানো প্রয়োজন।’এর আগে শুক্রবার রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিউবায় ৫.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত
কিউবায় ৫.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

কিউবার উপকূলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ১১.৬ কিলোমিটার গভীরে আঘাত হানে। স্থানীয় Read more

দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব
দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ  আব্দুর রব বলেছেন,  বাংলাদেশে জামায়াতে ইসলামী সকল গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভুমিকা পালন করে Read more

কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে শাহ জালাল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।শুক্রবার (২৫ এপ্রিল) রাতে Read more

নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন
নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে Read more

মহান মে দিবসে মালয়েশিয়ায় শ্রমিক কার্ড চালুর ঘোষণা
মহান মে দিবসে মালয়েশিয়ায় শ্রমিক কার্ড চালুর ঘোষণা

শ্রমিকদের জীবনযাত্রা ব্যয়ের বোঝা লাঘব করতে শ্রমিক কার্ড চালুর ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই কার্ডের ফলে ১০ লাখেরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন