রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক গ্রাহকদের আরও উন্নতমানের সেবা নিশ্চিত করতে আপগ্রেশন কার্যক্রম পরিচালনা করছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ভোর ৬টা পর্যন্ত টেলিটক রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। রবিবার (২২ জুন) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের জন্য আরও দ্রুতগতির ও সাশ্রয়ী মোবাইল ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে টেলিটক তাদের প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবেই এই সময়সীমার মধ্যে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। টেলিটক কর্তৃপক্ষ এ কারণে গ্রাহকদের যেকোনো সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। উল্লেখ্য, টেলিটক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর, যা ২০০৪ সালে যাত্রা শুরু করে। এটি মূলত সরকারি ও শিক্ষার্থীসহ নির্দিষ্ট গ্রাহকগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে। এছাড়া, সরকারি বিভিন্ন ডিজিটাল সেবায়ও টেলিটকের বিশেষ অবদান রয়েছে। বিশেষ করে শিক্ষাখাতে বিভিন্ন পরীক্ষার আবেদনসহ নানা কার্যক্রম পরিচালনায় টেলিটকের সিম ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে নেটওয়ার্ক বিস্তৃতিসহ ডিজিটাল সেবার মান উন্নয়নে রাষ্ট্রীয় মালিকানাধীন এই অপারেটর একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার
২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য সম্ভাব্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবে ২ Read more

যে কারণে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া
যে কারণে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের ভেতরেও সংসদ সদস্যদের জন্য বিশাল অঙ্কের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণার পরেই ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই Read more

গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে Read more

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ Read more

বিপিএর জরিপে আবিদ পেলেন ৪৬ শতাংশ, সাদিক কায়েম ৯ শতাংশ
বিপিএর জরিপে আবিদ পেলেন ৪৬ শতাংশ, সাদিক কায়েম ৯ শতাংশ

‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ (বিপিএ) এবং ভলান্টিয়ার সংস্থা ‘বেসরকারি’ আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের ওপর একটি জরিপ পরিচালনা করেছে।এ জরিপে অংশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন