চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে এক কোটি ৬৩ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের টুকরা উদ্ধার করেছে। এ সময় মো. মমিন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।আটককৃত মো. মমিন উপজেলার গয়েশপুর গ্রামের তেতুল মন্ডলের ছেলে। রবিবার (২২ জুন) রাতে অভিযান চালিয়ে স্বর্ণেরবারসহ পাচারকারীকে আটক করে বিজিবি।মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান রবিবার রাত ১২টা ২২ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, রবিবার রাতে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির হাবিলদার শিশিরের নেতৃত্বে বিজিবির একটি দল রবিবার রাত ৮টার সময় সীমান্ত পিলার ৬৯/২ এস নং হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর পিচ মোড়ে অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যরা ওই এলাকা দিয়ে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মমিনকে আটক করে। এর পর তার দেহ তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ভারতে পাচার করার উদ্দেশ্যে সে স্বর্ণের বারগুলো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে রাখা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির
‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রবিবার (০৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে Read more

মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ
মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের শ্রী শ্রী মা কালি র্দূগা মন্দরিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ Read more

আজ ১১ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১১ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মোহাম্মদ সুহায়েত (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (০১ আগস্ট) Read more

স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক
স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ Read more

অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৯ নারী-পুরুষ আটক
অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৯ নারী-পুরুষ আটক

গাজীপুরের সদর উপজেলার বাগেরবাজার এলাকায় পুষ্পদামে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৪ জন যুবক ও ৫ জন যুবতীকে আটক করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন