ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য সম্ভাব্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবে ২ জুন (সোমবার)। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় , ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই বাজেট ঘোষণা করা হবে। বাজেট ঘোষণার পরদিন বাজেট-উত্তর সংবাদ সম্মেলনও করবেন অর্থ উপদেষ্টা। জাতীয় সংসদ না-থাকায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী বাজেট উপস্থাপন করবেন টেলিভিশনের পর্দায়। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হবে।চলতি (২০২৪-২৫) অর্থবছরের মূল বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের তুলনায় আগামী বাজেটের মূল আকার ৭ হাজার কোটি টাকা কমতে পারে।এর আগে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নানা কারণে আগামী বাজেট ছোট করতে হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও ছোট হবে। নতুন করে বড় কোনো প্রকল্প নেওয়া হবে না। তবে যেসব বড় প্রকল্প আছে, সেগুলোতে অর্থায়ন চলমান থাকবে।বাজেটের সিংহভাগ অর্থের জোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর জন্য আগামী অর্থবছরে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। চলতি বাজেটে প্রতিষ্ঠানটির রাজস্ব আদায়ের মূল লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দুরা
ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দুরা

ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানের কোয়েটায় বিক্ষোভ করেছে হিন্দুরা। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারত। Read more

উলিপুরে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা বণ্টনে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ
উলিপুরে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা বণ্টনে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা বণ্টনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের Read more

লালপুরে ছয় মাসে ৩০ ট্রান্সফরমার চুরি
লালপুরে ছয় মাসে ৩০ ট্রান্সফরমার চুরি

নাটোরের লালপুরে সেচ প্রকল্পে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ফলে গ্রাহকদের মধ্যে ছড়িয়ে পড়েছে চুরির আতঙ্ক। শুধু গত ১০ Read more

পাবনায় ডোবার পানিতে পড়ে প্রাণ গেল দুই শিশুর
পাবনায় ডোবার পানিতে পড়ে প্রাণ গেল দুই শিশুর

পাবনার ফরিদপুরে সাঁকো পার হতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাড়ির Read more

সন্তানের জন্য জোড়া লেগেছিল সংসার, অথচ রাহুলই নেই
সন্তানের জন্য জোড়া লেগেছিল সংসার, অথচ রাহুলই নেই

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা যান Read more

কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন
কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন

বসত বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাইদের লাঠির আঘাতে আপন ভাই নিহত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন