জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের ভেতরেও সংসদ সদস্যদের জন্য বিশাল অঙ্কের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণার পরেই ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রে গত কয়েক সপ্তাহে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। এখানেই শেষ নয়। সম্প্রতি পুলিশের গাড়ি চাপায় নিহত হন এক ফুড ডেলিভারি বয়। এতে মানুষের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়। এ আন্দোলন শুধু ভাতা নয়, আন্দোলন আজ আর্থসামাজিক বৈষম্যের প্রতীক হয়ে উঠেছে।সম্প্রতি ইন্দোনেশিয়ার ৫৮০ সংসদ সদস্যের জন্য সরকার মাসে ৫০ মিলিয়ন রুপিয়া (প্রায় ৩ হাজার ডলার) করে আবাসন ভাতা নির্ধারণ করে। এখান থেকেই হয় বিক্ষোভের সূচনা। ইন্দোনেশিয়ায় একজন সাধারণ কর্মীর ন্যূনতম মজুরি তার ১০ ভাগের ১–২ ভাগ মাত্র। ফলে এমপিদের ভাতার খবরটি সামনে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এই সিদ্ধান্তকে জনগণের সঙ্গে ‘স্পষ্ট বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দেন অনেকে।এমপিদের ভাতা বৃদ্ধির প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ চলছিল ঠিক তখন দেশটির রাজধানী জাকার্তায় একটি সাঁজোয়া পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হন ২১ বছরের ফুড ডেলিভারি কর্মী আফফান কুর্নিয়াওয়ান। আফফানের মৃত্যু যেন গোটা দেশের হতদরিদ্র, খেটেখাওয়া মানুষের প্রতীক হয়ে দাঁড়ায়। তার মৃত্যু আন্দোলনকে নতুন মাত্রা দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পোস্টে লেখা হয়, ‘আফফান মারা গেছে, কিন্তু আমাদের চোখ খুলে দিয়ে গেছে।’ আফফানের মৃত্যুর পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের সঞ্চার। জাকার্তা ছাড়িয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সুমাত্রা, সুলাওয়েসি, বালি, এমনকি দূরের কালিমান্তানেও। বিক্ষোভ ঠেকাতে পুলিশের টিয়ার গ্যাস, জলকামান ব্যবহারে বাড়ে উত্তেজনা। বহু জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, ভাঙচুর হয় সরকারি ভবন ও সংসদ সদস্যদের বাড়িঘরে।এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, জনপ্রতিনিধিদের আবাসন ভাতা বাতিল করা হয়েছে, বেতন বৃদ্ধি বন্ধ করা হয়েছে এবং বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।তবে বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ক্ষোভ কমালেও আন্দোলনের গভীর শিকড় এত সহজে তুলে ফেলা যাবে না। কারণ এটি এখন শুধুই আর অর্থনৈতিক ইস্যু নয়, এটি মর্যাদার লড়াই, শ্রেণি-পার্থক্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটি প্রজন্মের কণ্ঠস্বর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব ভুলে শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া
সব ভুলে শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের রাজনীতিতে চার দশকেরও বেশি সময়ের 'প্রবল প্রতিপক্ষ' হিসেবেই নিজেদের অবস্থান তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও এখনকার অন্তর্বর্তী Read more

ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা
ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নাম ব্যবহার করে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিষয়টি নজরে এসেছে অভিনেতার।এমন স্পর্শকাতর Read more

সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির
সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির

জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৬ মে) কেন্দ্রীয় শহীদ Read more

বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাঝিপাড়া ১৮ কিলো নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং আহত হয়েছেন দুইজন।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে Read more

জুলাই অভ্যুত্থানের ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি
জুলাই অভ্যুত্থানের ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ১১৩টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে Read more

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে
শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন