বান্দরবানের আলীকদমে বেড়াতে এসে নিখোঁজ হাসান চৌধুরী শুভ কে নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। সবার মুখে মুখে একটাই  প্রশ্ন হাসান চৌধুরী শুভ  কোথায়?জানাযায়, গত ৮ জুন ৩৩ জনের একটি দল ‘ট্যুর এক্সপার্ট’ নামের একটি অনলাইন ভিত্তিক ট্রাভেল গ্রুপের ব্যবস্থাপনায় বান্দরবানের   আলীকদম উপজেলায়  ভ্রমণে   এসেছিলেন। এরমধ্যে ৯ জুন অতিবৃষ্টি তে দূর্গম শামুক  ঝিরি এলাকায়   ঝর্ণা দেখতে গিয়ে  ফেরার পথে পাহাড়ি ঢলে ৩ জন পর্যটক ভেসে যান। পরে ১২ ও ১৩ জুন জুবাইরুল ইসলাম(২৭) ও স্মৃতি আক্তার (১৭) নামের দুই পর্যটকের মৃতদেহ মাতামুহুরি নদী ও তৈন খাল থেকে   উদ্ধার করা হয়। তবে এখনো মেলেনি হাসান চৌধুরী শুভ’র খোঁজ। নিখোঁজ হাসান চৌধুরী শুভ ফেনী সদর ইউনিয়নের মোহাম্মদ আলীবাজার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে ঘটনার ১৩ দিন অতিবাহিত হয়ে  যাবার পর ও হাসান চৌধুরী শুভ’র কোন সন্ধান না পেয়ে  পরিবারে চলছে শোকের মাতম।তাকে খুজতে পরিবারের সদস্যরা প্রশাসনের  দায়িত্বশীল  কর্মকর্তা দের সাথে সমন্বয় করে নিজেরাও টানা ৩ দিন ধরে খোঁজাখুঁজি করেন ।তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় একজন গাইড সময়ের কন্ঠস্বর কে বলেন,নিখোঁজ হাসান চৌধুরী শুভ ট্যুর এক্সপার্ট  গ্রুপ এডমিন   বর্ষা ইসলামের বেশ ঘনিষ্ঠ ছিলো। হাসান চৌধুরী শুভ বেশ চতুর ও সাহসী ছেলে আখ্যা দিয়ে তিনি আরো বলেন,২ জন পর্যটকের বিবস্ত্র লাশ দেখেছি ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নের কথা শুনেছি। সেই থেকে হাসানের নিখোঁজ হওয়ার বিষয় টি যথেষ্ট সন্দেহ জনক বলে মনে করেন তিনি।এই বিষয়ে আলীকদম থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই রায়ানা আক্তার বলেন, হাসান চৌধুরী শুভ কে বরিবার (২২ জুন) পর্যন্ত  খুঁজে পাওয়া যায়নি। তার পরিবার থেকে কেউ  নিখোঁজ এর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও করেনি।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হাসান চৌধুরী শুভ বেঁচে আছেন এমন ঈঙ্গিত পূর্ণ পোষ্ট ও মন্তব্য  জন্ম দিয়েছে বিতর্কের।এই বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন  বলেন,হাসান চৌধুরী শুভ এখনো পর্যন্ত নিখোঁজ। তাকে খুঁজে পেতে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল একসাথে কাজ করে যাচ্ছে।এই বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল ফয়সাল সময়ের কন্ঠস্বর কে বলেন,হাসান চৌধুরী শুভ কে খুঁজে পেতে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করা সম্ভব সবটুকুই করা হয়েছে এবং এখনো উদ্ধার পক্রিকা চলমান রয়েছে। তিনি আরো বলেন,ফায়ার সার্ভিস এর অনুসন্ধানী দল ও পুলিশের একটি টীম সম্ভাব্য সমস্ত জায়গা গুলো তে  চষে  বেড়িয়েছে। এখনো আনুষ্ঠানিক ভাবে শুভ কে খোঁজার কাজ এখনো চলমান বলে জানান এই কর্মকর্তা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করেছে।মঙ্গলবার (১২ Read more

নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত
নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত

ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রবিবার Read more

ক্যারিবিয়ান অঞ্চলে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
ক্যারিবিয়ান অঞ্চলে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান সাগরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ছোট নৌযান লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত Read more

যশোরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য, মারধরের গুঞ্জন
যশোরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য, মারধরের গুঞ্জন

যশোর শহরের ঝুমঝুমপুর কলোনি মাদ্রাসা ছাত্র তামিম হোসেনের (১০) মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মাদ্রাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে তার Read more

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে ফারহানা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম Read more

বাঁচতে চায় দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ, কাঁদছে মা
বাঁচতে চায় দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ, কাঁদছে মা

‎আমিও আপনাদের সাথে বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাস দেখতে চাই। মানুষের জন্য বড় হয়ে কাজ করতে চাই। আমি একটু নিয়মিত চিকিৎসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন