কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে ফারহানা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। ফারহানা ওই এলাকার ফরমান আলীর কন্যা। স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (১৪ ডিসেম্বর) সকালের খাওয়া শেষ করে শিশুটি বাড়ির উঠালে খেলছিলো ও পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। তখন সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক সময় পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) থেকে বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে Read more

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৫২ জন
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৫২ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে কারও Read more

সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর
সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে সাদুল্লাপুরে বিএনপির একাংশের নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই Read more

মির্জাপুরে সরকারি জমি উদ্ধারসহ দখলদারকে কারাদণ্ড
মির্জাপুরে সরকারি জমি উদ্ধারসহ দখলদারকে কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে আব্দুল করিম মিয়া নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড Read more

ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

ভারতের রাজস্থান রাজ্যের বার্মার আকাশে রোববার (১১ মে) রাতে আবারও ড্রোনের আনাগোনা দেখে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এ Read more

৯০ হাজার গাছের চারা ধ্বংস করে ক্ষতিপূরণ দিলেন কৃষি কর্মকর্তা
৯০ হাজার গাছের চারা ধ্বংস করে ক্ষতিপূরণ দিলেন কৃষি কর্মকর্তা

দুই একটি নয়, একদিনেই ৯০ হাজার গাছের চারা ধ্বংস করলেন কৃষি কর্মকর্তা। দিলেন ক্ষতিপূরণও। যেখানে প্রতিবছর হাজার হাজার গাছ রোপণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন