পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্মাণাধীন স্কাউট ভবনের বীম ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে কেউ গুরুতর আহত হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।দেবীগঞ্জে করতোয়া সেতুর টোল পাড় সংলগ্ন এলাকায় জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে পাশাপাশি দুটি ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। এগুলোর প্রতিটি ছয় তলা ভিত্তিতে দুই তলা পর্যন্ত ভবন নির্মাণ করা হবে। ইতিমধ্যে একটি ভবনের দ্বিতীয় তলার ছাদের কাজ শেষ হয়েছে। দক্ষিণ অংশের ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলমান রয়েছে।রবিবার (২২ জুন) দুপুরে দক্ষিণ অংশের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলমান থাকা অবস্থায় পশ্চিম দিকের চারটি বীম ধসে পড়ে। এই সময় দুইজন নির্মাণ শ্রমিক সামান্য আহত হন।এইদিকে বীম ধসে পড়ার ঘটনায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় বীম ধসে পড়েছে। ভবিষ্যতে ভবনটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেন তারা।বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ধসে পড়া বীমের কংক্রিট মিক্স সরিয়ে নিতে দেখা যায় শ্রমিকদের।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ঠিকাদার বলেন, ‘আমি নিজেও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ সম্পন্ন করেছি। সেগুলোর সাথে এখানকার কাজের প্রাক্কলনের বেশ ফারাক রয়েছে। প্রাক্কলনের বিভিন্ন জায়গায় এমন কিছু অসঙ্গতি দেখেছি যা ঠিকাদারকে নিম্ন মানের কাজের সুযোগ করে দিয়েছে। উদাহরণ হিসেবে তিনি পাথর, রডসহ ফর্মওয়ার্কে কাঠের ব্যবহারের বিষয়টি তুলে ধরেন।’যদিও নির্মাণ কাজে গাফিলতির কথা অস্বীকার করেন সেখানে কর্তব্যরত স্কাউটসের সহকারী প্রকৌশলী আবু সালেহ মো: জুবায়ের। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘নির্মাণ শ্রমিকদের ভুলের কারণে এমনটা হয়েছে। এখানে এক অংশে এখনো কাজ চলমান রয়েছে। আপনাদের সাথে নিয়েই কাজ শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাই। দেখুন ধসে পড়ে কিনা।’দেবীগঞ্জ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক বিমল চন্দ্র বলেন, ‘আমাদের এখানে সব নির্মাণ সামগ্রী স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক পরীক্ষিত। নিম্ন মানের কাজ হওয়ার কোন সুযোগ নেই। আজকের ঘটনায় ঢালাই দেওয়ার সময় শ্রমিকদের কারণে শাটারিংয়ে ব্যবহৃত বাঁশের খুঁটি সরে যাওয়ায় বীম ধসে পড়েছিল। আমরা তাৎক্ষণিক ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুনরায় সতর্কতার সাথে কাজটি করার নির্দেশনা দিয়েছি।’এইদিকে বীম ধসের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।স্কাউটস সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (চতুর্থ পর্যায়) প্রকল্পের আওতায় দেবীগঞ্জের ভবনটি নির্মাণ হচ্ছে। যার বরাদ্দ ধরা হয়েছে ৬ কোটি ৪০ লাখ টাকা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেফারি বিতর্কে ফাইনাল বয়কটের হুমকি রিয়ালের
রেফারি বিতর্কে ফাইনাল বয়কটের হুমকি রিয়ালের

কোপা দেল রে ফাইনালের আগে রীতিমতো উত্তাল স্প্যানিশ ফুটবল। হাইভোল্টেজ এই ম্যাচের রেফারি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শিরোপা লড়াই Read more

সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা পাকিস্তানের
সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা পাকিস্তানের

‘আর্মি রকেট ফোর্স’ নামে সামরিক বাহিনীর নতুন একটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এ ঘোষণা দেন Read more

মহেশপুরে রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু
মহেশপুরে রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দূর্গাপুর গ্রামের Read more

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ
শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।শনিবার (৫ এপ্রিল) Read more

সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই
সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার (৯৫) Read more

রামুতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, এক সপ্তাহে বহিষ্কার ৫ নেতা
রামুতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, এক সপ্তাহে বহিষ্কার ৫ নেতা

কক্সবাজারের রামুতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের একশ্রেণির নেতাকর্মী বেপরোয়া হয়ে উঠেছে। রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় জমি দখল, ইয়াবা লুট, প্রকাশ্যে অস্ত্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন