‎আমিও আপনাদের সাথে বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাস দেখতে চাই। মানুষের জন্য বড় হয়ে কাজ করতে চাই। আমি একটু নিয়মিত চিকিৎসা ও মেডিসিন পেলেই সম্পুর্ণ সুস্থ হয়ে বাঁচতে পারবো।‎এক ভিডিও বার্তায় এভাবেই বেঁচে থাকার আকুতি জানিয়েছে কিশোর মো. আজিজুল হক জিহাদ (১৭) নামের দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী। নিজের একটি কিডনি বিকল হবার পর আরেকটি কিডনিতে গত ৮ বছর ধরে কোন রকম বেঁচে আছে সে। সেটিও বর্তমানে বিকলের পথে। এটিতে জীবন চলা নিয়েও শঙ্কিত এই কিশোর। ফলে বেঁচে থাকার লড়াইয়ে পাশে চান মানবিক ও বিত্তবান মানুষদের।‎জিহাদ চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার মাহালিয়াটিলা গ্রামের বাসিন্দা। সে রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বাবা আবুল কাশেম ওমানে শ্রমিকের কাজ করেন আর মা লিলু আকতার একজন গৃহিনী।‎জিহাদের জীবন জুড়েই যেন প্রতিকূলতা। জীবন যুদ্ধে বারবার হোঁচট খেতে হচ্ছে তাকে। মৃত্যুর দুয়ারে থেকে করছেন পড়ালেখা। স্বপ্ন মানুষের মত মানুষ হয়ে সেবা দেবেন। পরিবারের সহায় হবেন। দূর হবে দুঃখ। কিন্তু দূর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছে না।‎জিহাদ যে সময়টায় ছুটোছুটি আর বিদ্যালয়ে থাকার কথা, সে সময়টিতে সে অলস বিছানায়। তার শরীরে ক্লান্তি এবং দুর্বলতা। অন্য তরুণদের মতো সেও বিদ্যালয়ে যেতে চায়। মা-বাবার আদর পেয়ে বড় হয়ে পৃথিবীতে থাকতে চায়। তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টায় নিজেদের সবটুকু উজার করে দিয়েছেন মা-বাবা।‎২০১৪ সালে জিহাদের প্রথম কিড়নির সমস্যা ধরা পড়ে। ফলশ্রতিতে ২০১৮ সালে ভারতে গিয়ে চিকিৎসা শেষে একটি কিডনি অপসারণ করা হয়। বাকি থাকা সেই কিডনিটির অবস্থাও এখন নাজুক।‎ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলামের তত্বাবধানে রয়েছেন জিহাদ। তার পরামর্শে প্রতি মাসে একটি করে ইনজেকশন প্রয়োজন। যার মূল্য ৪০ হাজার টাকা। দীর্ঘ ১২ বছর চিকিৎসা চালিয়ে দরিদ্র বাবা-মা এখন সবকিছু হারিয়ে পাগলপ্রায়। ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে তারা অক্ষম। ফলে মানবিক মানুষের দিকে হাত বাড়িয়েছেন তারা। দু:সহ যন্ত্রনায় থাকা পরিবারটি এখন পীড়িত। মানুষের কাছে তাদের চাওয়া- সন্তান আগের মতো খেলবে, মেঠাবে স্বজনদের উৎকন্ঠার সেই ক্ষণ।‎বিষয়টি অনেকে স্বাভাবিকভাবে নিলেও মা লিলু আকতার (৪৫) হাল ছাড়ছেন না। তিনি যে জিহাদকে পৃথিবীতে এনেছেন, সেই পৃথিবী থেকে নিজের আগে বিদায় দিতে চান না। একথা ভাবতেই পারছেন না গর্ভধারিনী। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, ‘জীবন যুদ্ধে হার না মানা এক মা আমি। সর্বস্ব দিয়েও সন্তানকে রেখে মরতে চাই। সন্তানের জন্য আমার রিক্ত এই দুই হাত সবার তরেই।’‎রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মোহাম্মদ আলী বলেন, ‘জিহাদ খুবই ভালো ও মেধাবী। নিয়তির কি নির্মমতা টগবগে ছেলেটি অর্থের কাছে হার মেনে চরমভাবে চিকিৎসায় ধুকছে। দেশের কোটি মানুষ যদি একটি করে টাকা দিয়েও তার প্রতি সদয় হয় তাহলে বাঁচবে এই মেধাবী। আমরা কি পারিনা তার প্রতি সদয় হতে? ‎জিহাদকে সহযোগিতা পাঠাবেন বিকাশ/নগদ; ০১৮২৪২৯৬৪৩৭ (মা), লিলু আক্তার,এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে নিজ বাসের চাপায় হেলপার নিহত
বরিশালে নিজ বাসের চাপায় হেলপার নিহত

বরিশালের বানারীপাড়া বাস টার্মিনালে নিজের চলন্ত বাসের চাপায় হেলপার হৃদয় (১৮) নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা Read more

টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)
টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)

আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দিনে আছে দুটি ম্যাচ। ভোরে অ্যাশেজের চতুর্থ টেস্ট (বক্সিং ডে টেস্ট) শুরু Read more

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮

কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় সোমবার সকালে পুলিশের বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন Read more

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এনপিবিসিএল-এ কর্মরত কতিপয় কর্মকর্তা ও কর্মচারী দাবি আদায়ের নামে প্রকল্প এলাকায় বিক্ষোভ-সমাবেশ করে বিশৃংখলা সৃষ্টি Read more

শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল: রুহুল কবির রিজভী
শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জিয়া Read more

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে যখন পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো নীরব, তখন সেই ছায়া পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাতেও। আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন